ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত) সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রবেশ করতে পারবেন।জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা স্ব স্ব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্রের ফটোকপি প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন) ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের এই সময়ে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করা হল। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্য যারা বিশ্ববিদ্যালয়ে কর্মরত নয় বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, তারা জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে আসা-যাওয়া করতে চাইলে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে। এ বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে আইএমএফের সন্তোষ প্রকাশ
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে আইএমএফের সন্তোষ প্রকাশ

বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখার ক্ষেত্রে দেশটির কর্মক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।বুধবার Read more

ঠিকাদার পলাতক, প্রকৌশলী নিজেই ঠিকাদারের ভূমিকায়!
ঠিকাদার পলাতক, প্রকৌশলী নিজেই ঠিকাদারের ভূমিকায়!

বাঁশখালীতে সড়কের কার্পেটিং কাজের সপ্তাহ না যেতেই হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে। এতে করে স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ Read more

ভারতে বিনা নোটিশে গুঁড়িয়ে দেয়া হলো ৪০০ মুসলিম পরিবারের ঘর
ভারতে বিনা নোটিশে গুঁড়িয়ে দেয়া হলো ৪০০ মুসলিম পরিবারের ঘর

ভারতের কর্ণাটক রাজ্য সরকারের বিরুদ্ধে অন্তত ৪০০ মুসলিম পরিবারকে রাতারাতি গৃহহীন করার অভিযোগ উঠেছে। রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে প্রায় ২০০টি ঘর Read more

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে নিহত ১
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে নিহত ১

গাজীপুর সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে হায়দার ইসলাম (৫১) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (২৫) Read more

দিনমজুরের মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিল সন্ত্রাসীরা
দিনমজুরের মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিল সন্ত্রাসীরা

কিশোরগঞ্জ সদর উপজেলার এক দিনমজুরের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন