পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজারের বেশি বাংলাদেশি। মোট ৮১টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান তারা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৬৮৪ জন বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন।এছাড়াও সৌদি এয়ারলাইনস পরিচালিত ৩০টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ১১ হাজার ২৯৯ জন হজযাত্রী। সেই সঙ্গে ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ১৮টি ফ্লাইটে আরও ৭ হাজার ৫৪৯ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন।এদিকে পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের দু’জনই পুরুষ। হজে গিয়ে মক্কায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক।উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় হজযাত্রীদের প্রথম ফ্লাইট। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভুয়া তথ্য রুখতে জাতিসংঘের সহায়তা চাইলেন ড. ইউনুস
ভুয়া তথ্য রুখতে জাতিসংঘের সহায়তা চাইলেন ড. ইউনুস

ভুয়া তথ্য রুখতে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং নৈতিক মানদণ্ড বজায় রেখে সংবাদ পরিবেশন করা গণমাধ্যমগুলোকে সহায়তা করতে জাতিসংঘকে আহ্বান Read more

দেওয়ানগঞ্জে রাস্তার বেহাল দশা, দ্রত সংস্কারের দাবি স্থানীয়দের
দেওয়ানগঞ্জে রাস্তার বেহাল দশা, দ্রত সংস্কারের দাবি স্থানীয়দের

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ টু তারাটিয়া বাজার মেইন রোড পাররামরামপুর ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ তারাটিয়া বাজার। প্রতিবছর এখান থেকে সরকার পায় Read more

‘বায়োচারে’ বাড়বে মাটির গুণ, ফলবে অধিক ফলন: বিনার উদ্ভাবন
‘বায়োচারে’ বাড়বে মাটির গুণ, ফলবে অধিক ফলন: বিনার উদ্ভাবন

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) কৃষি প্রকৌশল বিভাগের একদল গবেষক নতুন একটি যন্ত্র উদ্ভাবন করেছেন। এই যন্ত্রটি কম খরচে Read more

সরিষাবাড়ীতে হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
সরিষাবাড়ীতে হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৩টি হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।  মঙ্গলবার (১০ জুন) বেলা ১২টার উপজেলার সাতপোয়া ইউনিয়নের Read more

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ
ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে বলে দাবি করেছে পুলিশ। সোমবার (২০ Read more

কিশোরগঞ্জে শহরের বাসাবাড়িতে হানা দিচ্ছে ‘বনের বানর’
কিশোরগঞ্জে শহরের বাসাবাড়িতে হানা দিচ্ছে ‘বনের বানর’

প্রকৃতির মাঝে খাবার সংকটের কারণে কিশোরগঞ্জ জেলা শহরে বেড়েছে বানরের উৎপাত। সুযোগ পেলেই এই বানরগুলো ঢুকে পড়ছে এলাকার বিভিন্ন বাসাবাড়িতে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন