বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) কৃষি প্রকৌশল বিভাগের একদল গবেষক নতুন একটি যন্ত্র উদ্ভাবন করেছেন। এই যন্ত্রটি কম খরচে গৃহস্থালি ও ফসলের অবশিষ্টাংশ প্রক্রিয়াজাত করে বায়োচার তৈরি করতে সক্ষম। যার সাহা‌য্যে প্রতিদিন ১০০-১৫০ কেজি বা‌য়োচার উৎপাদন ক‌রা যায়, যার ভেতর কার্বনের পরিমাণ সনাতন পদ্ধ‌তি‌তে তৈরী বা‌য়োচা‌রের তুলনায় বে‌শি এবং মানও উন্নত। এই বায়োচার ফসলের জমির প্রয়ো‌গের ফ‌লে অম্লতা হ্রাস পায়, মাটিতে জৈব কার্বনের পরিমাণ বৃদ্ধি পায় এবং উপকারী অণুজীব সক্রিয় হয়।এছাড়াও, মাটির পানি ধারণক্ষমতা বাড়ে এবং রাসায়নিক সারের উপর নির্ভরতা কমে। গবেষকদের মতে, এই প্রযুক্তি দেশের কৃষি খাতে টেকসই উৎপাদন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এই যন্ত্রটির প্রধান উদ্ভাবক ছিলেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এবং সহযোগী গবেষক ছিলেন বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষি প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. হোসেন আলী। ‘বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প’-এর আওতায় তিন বছরব্যাপী গবেষণার মাধ্যমে যন্ত্রটি উদ্ভাবন করা হয়। ইতোমধ্যে গবেষণাপত্রটি একটি আন্তর্জাতিক জার্নালে জমা দেওয়া হয়েছে।মো. আকতারুল ইসলাম জানান, সাধারণ গৃহস্থালি ও ফসলের অবশিষ্টাংশ যেমন পাটকাঠি, ধানের খড়, সরিষার গাছ ইত্যাদি অক্সিজেনের অনুপস্থিতিতে তাপ প্রয়োগ করে বায়োচার তৈরি করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় পাইরোলাইসিস। উন্মুক্তভাবে জৈববস্তু পোড়ালে পরিবেশে কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য দূষণ ছড়ায়, কিন্তু এই যন্ত্র ব্যবহারে তা নিয়ন্ত্রণে থাকে।‘বিনা বায়োচার যন্ত্র’ ৩ হাজার ওয়াটের ইলেকট্রিক হিটিং কয়েল দ্বারা চালিত এবং ৯০০° সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বজায় রাখতে পারে। যন্ত্রটিতে দ্বি-স্তরবিশিষ্ট চেম্বার ব্যবহৃত হয়েছে, যার মাঝে গ্লাসউল থাকায় তাপের অপচয় রোধ হয়।যন্ত্র ব্যবহারে সতর্কতার বিষয় উল্লেখ করে তিনি বলেন, বায়োচার তৈরির সময় অবশ্যই শুকনো জৈববস্তু ব্যবহার করতে হবে এবং নির্দিষ্ট উপকরণের জন্য উপযুক্ত তাপমাত্রা নির্ধারণ করতে হবে। উদাহরণস্বরূপ, ধানের খড়ের জন্য ৩০০° সেলসিয়াস এবং পাটকাঠির জন্য ৪০০° সেলসিয়াস তাপমাত্রা প্রযোজ্য।তিনি আরও জানান, বিনার উদ্ভাবিত এই যন্ত্র বর্তমানে ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, কেওয়াটখালী, ময়মনসিংহ এবং এগ্রিটেক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, পীরগঞ্জ, রংপুরে তৈরি ও সরবরাহ করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনার আমিনপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পাবনার আমিনপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল ৫টার দিকে আমিনপুর থানার কাজিরহাট-বাঁধেরহাট আঞ্চলিক Read more

দুর্গম সাজেকে শীতার্তদের মাঝে ৫৪ বিজিবির শীতবস্ত্র বিতরণ
দুর্গম সাজেকে শীতার্তদের মাঝে ৫৪ বিজিবির শীতবস্ত্র বিতরণ

রাঙামাটির সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১০ জানুয়ারি) বিজিবির Read more

রাজধানীতে ওলামা দল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ
রাজধানীতে ওলামা দল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

ঢাকার তুরাগ থানার বাদালদি এলাকায় এক পানি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী Read more

শ্রমিকলীগ কর্মীর লাশ দাফন শেষে মূর্হুমুহু ককটেল বিস্ফোরণ
শ্রমিকলীগ কর্মীর লাশ দাফন শেষে মূর্হুমুহু ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে প্রতিপক্ষের হাতে নিহত শ্রমিকলীগ কর্মী সানা মাঝির (৪২) লাশ দাফনের সময় পর মূর্হুমুহু ককটেল বিস্ফোরনের ঘটনা Read more

মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু
মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু

সম্ভাবনাময় দাবাড়ু ওয়াসরিয়া খুশবু। তিনি বিশ্ব দাবা সংস্থা থেকে মহিলা ফিদে মাস্টার খেতাব পেয়েছেন। তার বর্তমান রেটিং ২১৪৫ হওয়ায় তিনি Read more

৬ ঘন্টা পর মারিশ্যা দিঘীনালা সড়কে যান চলাচল স্বাভাবিক
৬ ঘন্টা পর মারিশ্যা দিঘীনালা সড়কে যান চলাচল স্বাভাবিক

প্রায় ৬ ঘন্টা পর বাঘাইছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (০২ আগস্ট) রাত থেকে টানা ভারী বর্ষণের ফলে রাঙামাটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন