বিএনপি ও ছাত্রদলের নামে অপপ্রচার ও অপতথ্য ছড়িয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার দায়ে ছয় ফেসবুক আইডি ও দু’টি ফেসবুক গ্রুপের বিরুদ্ধে সূত্রাপুর থানায় লিখিত অভিযোগ করেছে কবি নজরুল কলেজ ছাত্রদল।শুক্রবার (২৪ এপ্রিল) রাতে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মাষ্টার্সের (২০২০-২০২১) শিক্ষার্থী শফিকুল ইসলাম তুহিন এ অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, কবি নজরুল সরকারি কলেজের নামে ফেসবুকের দুইটি গ্রুপে ছয়টি আইডির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বিএনপি বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন ধরনের অপ্রীতিকর, মিথ্যা, ক্যাম্পোসের পরিবেশ নষ্ট করা, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভয় সৃষ্টি করে বানোয়াট ও ভিত্তিহীন পোষ্ট করে ছাত্রদলের নামে অপতথ্য প্রচার করা হচ্ছিল। লিখিত অভিযোগে জানানো হয়, ১. Tanjil Hossain (https://www.facebook.com/share/p/1BKvSieabn/) ২. Osama Bin Harun (https://www.facebook.com/share/1BCfwtziKt/) ৩. Abdun Nur (https://www.facebook. com/share/1JN9HXyDdd/) 8. Alauddin Belal (https://www.facebook.com/share/1EMdBAGV9m/) ৫. MD Mehedi Hasan (https://www.facebook.com/share/1Cajg]SeDz/) ও ৬. Parvez Mallik আইডি থেকে ১। কবি নজরুল সরকারি কলেজ(Kabi Nazrul Govt College) (https://www.facebook.com/share/g/14arPTcBZE4/) ও ২। ‘কবি নজরুল সরকারী কলেজ’ নামের ফেসবুক গ্রুপে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।লিখিত অভিযোগের বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, নির্বাচনের পর থেকে কয়েকজন ব্যক্তি কয়েকটি ফেসবুক আইডি থেকে কলেজের দুটি গ্রুপে ধারাবাহিকভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার লক্ষ্যে নানা ধরণের প্রপাগান্ডা চালাচ্ছিলো। একারণে যেন ক্যাম্পাসে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই সেসকল ব্যক্তিদের নামে আমরা থানায় অবহিত করতে লিখিত অভিযোগ দিয়েছি। যে যে শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে রবিবার কলেজ প্রসাসন ও ডিপার্টমেন্টেও তাদের নামে লিখিত অভিযোগ দেওয়া হবে। এর পরে আমাদের সাংগঠনিক যে ব্যবস্থা বা কর্মসূচি রয়েছে তাও করবো। তিনি আরো বলেন, আমরা চাই না আমাদের ক্যাম্পাসে কোনো ধরনের গুপ্ত ও বটের কার্যক্রম না থাকুক। ক্যাম্পাসের পরিবেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রদল তাদের প্রতিহত করা হবে। ক্যাম্পাসে কোন ধরনের মব, সন্ত্রাসী কার্যক্রম এবং সন্ত্রাসী কার্যক্রম আমরা করতে দেবো না। শিক্ষার্থীদের জন্য জন্য নিরাপদ ক্যাম্পাস তৈরিতে আমরা কাজ করবো।তবে, ছাত্রদলের লিখিত অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আ. লীগের মতো পরিণতি হবে: নাহিদ
এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আ. লীগের মতো পরিণতি হবে: নাহিদ

‘দেশ গড়াতে জুলাই পদযাত্রা’ সহ এনসিপির রাজনৈতিক কার্যক্রমে ব্যানার ছিড়ে কিংবা অন্য কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হলে আ. লীগের Read more

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। দ্রুত সময়ের মধ্যে মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করায় সন্তোষ Read more

মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে সাবেক যুবলীগ নেতাসহ আহত ২
মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে সাবেক যুবলীগ নেতাসহ আহত ২

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিব দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। Read more

শার্শায় খাল পুনঃখনন উদ্বোধন করবেন তারেক রহমান
শার্শায় খাল পুনঃখনন উদ্বোধন করবেন তারেক রহমান

ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে ২৭ এপ্রিল যশোরের শার্শা আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে Read more

জামায়াত এখন পরিশুদ্ধ: অলি
জামায়াত এখন পরিশুদ্ধ: অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, ‘আমরা জামায়াতে যোগদান করিনি, জামায়াতও এলডিপিতে যোগ দেয়নি।’ তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন