মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের নিহত ইয়াকুব (১৭)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।শুক্রবার (আজ) বাদ আসর আড়ালিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অংশ নেন। পরে আড়ালিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।জানাজা শেষে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।উল্লেখ্য, ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় একটি কলম তৈরির ফ্যাক্টরির শ্রমিক হোস্টেলে গত বুধবার রাত আনুমানিক ৩টার দিকে ইয়াকুবকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত ইয়াকুব ২০২৫ সালে এসএসসি পাস করে মাত্র ১৯ দিন আগে ওই ফ্যাক্টরিতে চাকরিতে যোগ দেন। তার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে।ঘটনার পর থেকে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারীকে জোরপূর্বক ধর্ষণ, গ্রেফতার ১
নারীকে জোরপূর্বক ধর্ষণ, গ্রেফতার ১

চট্টগ্রামের পটিয়ায় এক নারীকে জোরপূর্বক ধর্ষণ, ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ব্ল্যাকমেইল করার Read more

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টাকে দুদু
আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টাকে দুদু

‘আপনার ছেলেমানুষি মানায় না। ৮৪ বছর বয়সে আপনার এই ধরনের অভিমান মানায় না।’ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশে এমন Read more

টিকটকার রাকিব হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
টিকটকার রাকিব হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

নারীঘটিত কারণে টিকটকার রাকিবকে ভাড়াটে লোক দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো Read more

কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।শনিবার Read more

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৯১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৯১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিফা হাসপাতালের পরিচালক ড. আবু সালমিয়ার Read more

নারায়ণগঞ্জে কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালকের মৃত্যু
নারায়ণগঞ্জে কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন বলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন