“পলিথিনের ঘরে বৃদ্ধা, একটি ঘরের জন্য দরকার ৫০ হাজার টাকা”—এই শিরোনামে গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে জনপ্রিয় অনলাইন সময়ের কণ্ঠস্বর-এ একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর অসহায় বৃদ্ধা জেলেখা বেওয়ার জন্য মোট ৫৭০ টাকা সহায়তা এসেছে।স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী সময়ের কণ্ঠস্বর কর্তৃপক্ষ তাই প্রাপ্ত সহায়তার হিসাব প্রকাশ করা হচ্ছে। যেহেতু সময়ের কণ্ঠস্বর-এর প্রতিনিধির ফোন নম্বর দেওয়া হয়েছে, তাই স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য হিসাবটি তুলে ধরা হলো। প্রাপ্ত ৫৭০ টাকার মধ্যে মোবাইল নম্বরের শেষ সংখ্যা ১৩৮ থেকে ১০ টাকা, ২০৮ থেকে ৫১০ টাকা এবং ৪০৫ থেকে ৫০ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।উল্লেখ্য, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের নকুলা বলরামপুর এলাকার অসহায় বৃদ্ধা জেলেখা বেওয়া দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। স্বামী আইয়ুব আলীর মৃত্যুর পর থেকেই তার জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। কোনো স্থায়ী আশ্রয় না থাকায় পলিথিনে ঘেরা একটি অস্থায়ী ছাউনির নিচেই দিন-রাত কাটছে তার।প্রখর রোদে পুড়ে যাওয়া আর বৃষ্টিতে ভিজে থাকা যেন তার নিত্যদিনের সঙ্গী। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধার পাশে দাঁড়ানোর মতো নেই পরিবারের কেউ। নিরাপদ আশ্রয়ের অভাবে প্রতিটি মুহূর্তই তার জন্য কষ্ট আর সংগ্রামের। সকাল হলেই ভিক্ষা করতে বের হন তিনি। সন্ধ্যায় যেটুকু ভিক্ষা পান, তাই দিয়েই খাবার খেয়ে সেই পলিথিন মোড়ানো ঘরে শুয়ে পড়েন। এরপর যদি রাতে ঝড় বা প্রবল বাতাস হয়, তখন সেই পলিথিন ঘেরা ঘরের এক কোণে বসে আল্লাহকে ডাকেন জেলেখা বেওয়া। হোয়াটসঅ্যাপে অসহায় বৃদ্ধা জেলেখা বেওয়াকে দেখতে চাইলে: 01715098745এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লৌহজংয়ে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা
লৌহজংয়ে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে একটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭ Read more

ইটনায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
ইটনায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

 কিশোরগঞ্জের ইটনায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে কমলা বেগম (৫০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৮ অক্টোবর) Read more

আলফাডাঙ্গায় মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে চার মাসের কারাদণ্ড
আলফাডাঙ্গায় মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে চার মাসের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের অপরাধে মো. আল-আমিন মোল্যা (২৬) নামে এক মাদকসেবিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে Read more

নাটোরে প্রশাসনের অভিযানে ১০০০ লিটার মজুদকৃত তেল উদ্ধার
নাটোরে প্রশাসনের অভিযানে ১০০০ লিটার মজুদকৃত তেল উদ্ধার

নাটোরের নলডাঙ্গায় প্রশাসনের অভিযানে ১০০০ লিটার মজুদকৃত তেল উদ্ধার এবং এক ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত তেলের Read more

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে মশাল মিছিল
কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে মশাল মিছিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড (বি.এসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি) ডিগ্রির দাবিতে মশাল মিছিল করেছেন পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।সোমবার Read more

‘হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারেই ছিল’
‘হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারেই ছিল’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারীরা তার জানাজা নামাজের সামনের কাতারেই ছিল বলে মন্তব্য করেছেন সংগঠনটির ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন