ইরানের সর্বশেষ রাজতন্ত্রের উত্তরাধিকারী রেজা পাহলভি স্থানীয় সময় সোমবার (২৩ জুন) পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছেন যে স্থায়ী ‘শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা আনতে বর্তমান ইরানি কর্তৃপক্ষের পতন অপরিহার্য’।পাহলভির এমন বিবৃতির ঠিক দু’দিন আগে, শনিবার (২১ জুন), ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইরানের পরমাণু অস্ত্র উন্নয়ন রোধ করতে চায়, কোনো বিস্তৃত যুদ্ধ নয়।তবে ওই হামলার পর ওয়াশিংটনের কর্মকর্তারা দাবি করেন, মার্কিন বোমা হামলার লক্ষ্য ‘শাসন পরিবর্তন’ নয়। কিন্তু ঠিক পরেরদিনই রোববার (২২ জুন) এক সোশ্যাল মিডিয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কট্টর ধর্মীয় শাসকদের উৎখাতের সম্ভাবনার ইঙ্গিত দেন।মার্কিন প্রেসিডেন্টের ওই কথার জের ধরে প্যারিসে এক সংবাদ সম্মেলনে উৎখাতকৃত শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি বলেন, ‘এখনই ইরানি জনতার পাশে দাঁড়ানোর মুহূর্ত। অতীতের ভুলগুলি পুনরাবৃত্তি করবেন না। এই শাসনব্যবস্থাকে কোনো প্রাণরক্ষাকারী সাহায্য দেবেন না। শুধুমাত্র এই শাসনের পরমাণু স্থাপনা ধ্বংস করেই শান্তি আসবে না।’তিনি যোগ করেন, ‘পরমাণু অস্ত্র রোধ ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে সবার উদ্বেগ সঠিক, কিন্তু কেবল ইরানে একটি গণতান্ত্রিক পরিবর্তনই নিশ্চিত করতে পারে যে এই লক্ষ্যগুলো অর্জিত হবে এবং স্থায়ী হবে।’পাহলভির এই মন্তব্যের প্রতি ইরানি কর্তৃপক্ষ তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেখায়নি।১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে মার্কিন-সমর্থিত শাহের পতনের পর থেকে পাহলভি প্রায় চার দশক ধরে নির্বাসনে আছেন। ইরানে তার কতটা সমর্থন রয়েছে, তা স্পষ্ট নয়। এখনও অনেক ইরানি রয়েছেন, যারা শাহের দমনমূলক গোয়েন্দা পুলিশ ‘সাভাক’-কে স্মরণ করে। ইতিপূর্বে ইরানের ব্যাপক বিক্ষোভে রাজতন্ত্রপন্থী ও বিরোধী উভয় শ্লোগানই শোনা গেছে।কিন্তু কোন ধরনের প্রমাণ ছাড়াই পাহলভি দাবি করেন যে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়ছে এবং সর্বোচ্চ নেতা আলী খামেনি, তার পরিবার ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছেন।তিনি এও বলেন, ‘এটি আমাদের (ইরানি জনগণ) জন্য বার্লিন প্রাচীর মুহূর্ত। কিন্তু সব বড় পরিবর্তনের মুহূর্তের মতোই, এটি ব্যাপক বিপদের সাথে জড়িত।ইসরায়েল গত ১৩ জুন ইরানে বিমান হামলা চালানোর পর থেকে উভয় দেশ যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের পরমাণু অস্ত্র উন্নয়ন রোধ করতে চায়। অন্যদিকে, ইরান বলে যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে।রেজা পাহলভিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ভবিষ্যতের কোনো পরিবর্তনের নেতৃত্ব দিতে চান কিনা। জবাবে বলেন, তিনি রাজনৈতিক ক্ষমতা চান না।তিনি বলেন, ইরানের ভৌগোলিক অখণ্ডতা, ব্যক্তিগত স্বাধীনতা, সকল নাগরিকের সমতা এবং ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণের ভিত্তিতে একটি পরিবর্তনের মূলভিত্তি তিনি দেখতে চান।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢামেকে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু: ট্রলিম্যান ও রোগীর স্বজনদের মারামারি
ঢামেকে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু: ট্রলিম্যান ও রোগীর স্বজনদের মারামারি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ট্রলি ম্যানদের সংঘর্ষের ঘটনা Read more

চট্টগ্রামে মধ্যরাতে বিএনপির দু’গ্রপের সংঘর্ষ, আটক ১
চট্টগ্রামে মধ্যরাতে বিএনপির দু’গ্রপের সংঘর্ষ, আটক ১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মধ্যরাতে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক এক চেয়ারম্যানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে Read more

সৌদি-তুরস্ক-ইরান-পাকিস্তান মিলে ইসলামিক আর্মি গঠনের প্রস্তাব
সৌদি-তুরস্ক-ইরান-পাকিস্তান মিলে ইসলামিক আর্মি গঠনের প্রস্তাব

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত মোকাবিলায় ৪ দেশ নিয়ে ‘ইসলামিক সেনাবাহিনী’ গঠনের প্রস্তাব দিয়েছে ইরান।দেশটির নেতা মহসেন রেজাই বলেন, এই সেনাবাহিনী গঠন Read more

ঢাবির কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজা সম্পন্ন, অশ্রুসিক্ত নয়নে বিদায়
ঢাবির কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজা সম্পন্ন, অশ্রুসিক্ত নয়নে বিদায়

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হামলাকারীদের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের জানাযা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাযা Read more

টেক্সাসে বন্যায় এখনও নিখোঁজ ১৭০ জন
টেক্সাসে বন্যায় এখনও নিখোঁজ ১৭০ জন

যুক্তরাষ্ট্রের টেক্সাসের কের কাউন্টিতে প্রাণঘাতী আকস্মিক বন্যার চার দিন পরেও ১৭০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবট। ধীরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন