সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদ-এর স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী-এর ভিডিও ধারণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ঘটনার ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের তিনি অনুরোধ করেন যেন তার ভিডিও টপ অ্যাঙ্গেল থেকে ধারণ না করা হয়। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।এ ঘটনায় অবন্তীর প্রতি সমর্থন জানান অভিনেত্রী পরীমনি। তার পরপরই অবন্তীর পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।একটি সাক্ষাৎকারে মিম বলেন, যারা প্রফেশনাল সাংবাদিক তারা কখনও এ ধরনের কাজ করেন না। যারা এসব করেন, তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর কিংবা বিভিন্ন পেজ পরিচালনা করেন, যেখানে ভিউ পাওয়ার উদ্দেশ্যই মুখ্য থাকে। সেই কারণেই তারা এমন কাজ করে থাকে। তবে আমার বিশ্বাস, যারা প্রকৃত সাংবাদিক, তারা কখনো এমন আচরণ করেন না।তিনি আরও বলেন, এত বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমন কিছু দেখিনি। তবে যখন কোনো অনুষ্ঠান হয়, তখন বাইরের কিছু লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে উপস্থিত থাকে। মূলত সেখান থেকেই ঝামেলার সৃষ্টি হয়।মিম জানান, নিয়মিত যেসব গণমাধ্যমকর্মী অনুষ্ঠান কভার করেন, তাদের সঙ্গে শিল্পীদের পারস্পরিক সম্মান ও আস্থার সম্পর্ক রয়েছে। তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা যেমন দায়িত্ববোধ থেকে কাজ করেন, তেমনি শিল্পীরাও তাদের কাজের প্রতি দায়বদ্ধ। এই পারস্পরিক সম্মান ও বিশ্বাসের সম্পর্ক বজায় রাখা উচিত।আরএ
Source: সময়ের কন্ঠস্বর
