চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ ছয় পাহাড়ি সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের আমতলী সংলগ্ন পাহাড় থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- বান্দরবান জেলার চিনিদলুপাড়া এলাকার থৈয়মং চিং মারমার ছেলে মং চালু, সামু মার্মার ছেলে মনুচিং মারমা, মুনিসির ছেলে লকু-ম, অক্ষয় সিংয়ের ছেলে লুসাই মার্মা, ত্রাপুঅর ছেলে চাইসাও, সৈলক্ষ মারমার ছেলে চাচিংপু। এসময় একটি একনলা বন্দুক, ত্রিশ রাউন্ড অ্যামোনিশন ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়।অভিযানে নেতৃত্ব দেয়া চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, এলাবাসীর দেয়া তথ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সাহসী প্রচেষ্টায় পাহাড়ি সন্ত্রাসীদের আটক করে থানায় সোপর্দ করি।চন্দনাইশ থানার ওসি গোলাম সরোয়ার জানান, আসামিদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে লেক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
চাঁদপুরে লেক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরের রেলওয়ের লেক থেকে আল-আমিন (১৭) নামে সদ্য এসএসসি উত্তীর্ণ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (১২ জুলাই) রাত Read more

মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ভারত-রাশিয়া
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ভারত-রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার ক্রেমলিনে পুতিন ও জয়শঙ্করের মধ্যে আলোচনা হয়। গত Read more

রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার (২৫ এপ্রিল) ইতালির রোমে অবস্থিত (বাংলাদেশ দূতাবাস) বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন। Read more

মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি
মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি

ইরানে মার্কিন হামলার আগে ধারণা করা হচ্ছিল দেশটি সংঘাতে জড়ালে তেহরানের টার্গেটে পরিণত হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। তাই Read more

রাজধানীর কাকরাইলে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে যা জানাল সেনাবাহিনী
রাজধানীর কাকরাইলে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে যা জানাল সেনাবাহিনী

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। Read more

ডিসেম্বরে সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ
ডিসেম্বরে সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ

বাংলাদেশের মাটিতে ভারতীয় ‍পুরুষ দলের সিরিজ খেলতে আসার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে গেছে তা। নতুন সূচি এখনও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন