ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলেছে।চালু হয়েছে আংশিক সেবা কার্যক্রম। সোমবার (২৩ জুন) সকালে নগর ভবনের প্রধান ফটক খুলে দেওয়া হয়। সকাল ৯টা থেকে ডিএসসিসির কিছু কর্মকর্তা-কর্মচারী নগর ভবনের ভেতরে প্রবেশ করেন। এর ফলে গত ১৪ মে থেকে শুরু হওয়া অচলাবস্থার কিছুটা নিরসন হলো।এর আগে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে তার সমর্থক ও সিটি করপোরেশনের কিছু কর্মচারীর আন্দোলনে নামেন। যার ফলে প্রায় দেড় মাস নগর ভবনে সেবা কার্যক্রম বন্ধ ছিল।দীর্ঘদিন পর নগর ভবন খুলে দেওয়ায় জন্ম ও মৃত্যুনিবন্ধনসহ গুরুত্বপূর্ণ কিছু সেবা পেতে নাগরিকেরা নগর ভবনে ভিড় করছেন। কেউ কেউ অভিযোগ করেন, এখনো পুরোদমে সেবা শুরু হয়নি। তবে আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে।নগর ভবনের ফটকে দায়িত্বে থাকা একজন নিরাপত্তাকর্মী বলেন, ‘আজ সকালে নির্দেশ এসেছে—ভবন খুলে দিতে হবে। আমরা ফটক খুলে দিয়েছি। কর্মকর্তারা আসছেন। অনেক দিন পর নগর ভবনে স্বাভাবিকতা ফিরছে।’এদিকে ডিএসসিসির এক কর্মকর্তা জানান, ‘আন্দোলন এখনো শেষ হয়নি। তবে নগরবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে কিছুটা নমনীয় হয়েছেন আন্দোলনকারীরা। নাগরিক সেবার প্রয়োজনে নগর ভবন খুলে দেওয়া হয়েছে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দোকানে চুরি, পুলিশের মাথা ফাটালেন ক্ষুব্ধ দোকানি
দোকানে চুরি, পুলিশের মাথা ফাটালেন ক্ষুব্ধ দোকানি

গাজীপুরের শ্রীপুরে চুরির ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের দেরিতে পৌঁছানোতে ক্ষুব্ধ হয়ে এক দোকানি পুলিশের ওপর হামলা চালিয়েছেন। এতে Read more

৮ বিভাগেই হতে পারে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা
৮ বিভাগেই হতে পারে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা

দেশের ৮ বিভাগেই আজ বৃষ্টি হতে পারে। তবে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।আবহাওয়াবিদ Read more

ঘুষের টাকা ভাগ করতে দালালের সাথে এডি-ইন্সপেক্টরের রাতভর মিটিং!
ঘুষের টাকা ভাগ করতে দালালের সাথে এডি-ইন্সপেক্টরের রাতভর মিটিং!

'ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে' অর্থাৎ যার যা স্বভাব তা মরলেও ছাড়তে পারে না, প্রচলিত প্রবাদে যেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট Read more

নেতাদের তেল না দিয়ে জনগণের কাজ করুন: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা
নেতাদের তেল না দিয়ে জনগণের কাজ করুন: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশকে কোনো রাজনৈতিক দলের নেতাদের তেলবাজী করতে নিষেধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর Read more

বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার, পাবেন যেভাবে
বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার, পাবেন যেভাবে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এর অংশ হিসেবে দেশের সব Read more

গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপ কিছুই করছে না: স্পেনের প্রধানমন্ত্রী
গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপ কিছুই করছে না: স্পেনের প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট কিছু করছে না বলে অভিযোগ করেছে স্পেন।বুধবার (০৯ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন