বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়ক হচ্ছেন লিটন দাস। তাকে দায়িত্ব দিয়েই সংযুক্ত আরব আমিরাত সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটকে নেতৃত্ব দেওয়া হয়েছে।আরব আমিরাতের বিপক্ষে সিরিজের ১৬ সদস্যের দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ মেহেদীকে। বাংলাদেশ দল ঘোষণা করেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।গত জানুয়ারিতে সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। এর আগে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না শান্ত। তার বদলে লিটনের নেতৃত্বে প্রতিপক্ষকে ধবলধোলাই করে বাংলাদেশ। তারই সুখস্মৃতি নিয়ে এবার আরব আমিরাত সফরে যাবেন উইকেটরক্ষক-ব্যাটার। এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে ফিরছেন টেস্ট ও ওয়ানডের অধিনায়ক শান্ত । সঙ্গে চোটের কারণেই ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলতে না পারা তাওহিদ হৃদয়ও ফিরছেন।এছাড়া সর্বশেষ গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে খেলা বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ফিরেছেন। তবে সেই সিরিজে খেলা মেহেদী হাসান মিরাজ বাদ পড়েছেন। দুই দিন আগেই দুই ম্যাচের সূচি প্রকাশ করেছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। সিরিজটি শুরু হবে আগামী ১৭ মে। আর দ্বিতীয় ম্যাচটি হবে ১৯ মে।দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।বাংলাদেশ দল :লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চমক রেখে অস্ট্রেলিয়ার দল ঘোষণা
চমক রেখে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

মিচেল মার্শের নেতৃত্বে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে অস্ট্রেলিয়া। ঘোষিত এ দলে বেশ কয়েকটি চমক রেখেছে Read more

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক

বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ‘ব্যাংক রিপ্রেজেন্টেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ Read more

দেশে হঠাৎ কেন বাড়ছে হাম, প্রতিকারে কী করবেন
দেশে হঠাৎ কেন বাড়ছে হাম, প্রতিকারে কী করবেন

সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। হাসপাতালগুলোতে ভিড় করছে হামে আক্রান্ত শিশুরা। সংক্রামক এই রোগ মূলত শ্বাসতন্ত্রকে আক্রমণ করে Read more

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ঘোষণা
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ঘোষণা

আগামী বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড। এই টুর্নামেন্ট শুরুর সময় ও সাতটি ভেন্যুর নাম ঘোষণা করেছে  ইংল্যান্ড এন্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন