মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। জালিয়াতি রোধে এবার থেকে স্বাস্থ্য পরীক্ষায় বায়োমেট্রিক যাচাইকরণ তথা আঙুলের ছাপভিত্তিক শনাক্তকরণ বাধ্যতামূলক করা হচ্ছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. জুলকেফলি আহমদ এক ঘোষণায় এ তথ্য জানান।সম্প্রতি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে, কিছু অসাধু চক্র অসুস্থ বিদেশি কর্মীদের পরিবর্তে সুস্থ ব্যক্তিদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করছে। এতে করে কর্মক্ষেত্রে ঝুঁকি বাড়ছে এবং সরকারি নীতিমালার অপব্যবহার ঘটছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও মেডিকেল এক্সামিনেশন মনিটরিং এজেন্সি (ফোমেমা) যৌথভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।নতুন ব্যবস্থার অংশ হিসেবে এখন থেকে প্রতিটি বিদেশি কর্মীর স্বাস্থ্য পরীক্ষায় আঙুলের ছাপ সংগ্রহ করে বায়োমেট্রিক যাচাইকরণ করা হবে। পাশাপাশি সন্দেহজনক এক্স-রে রিপোর্টগুলোও বিশেষভাবে পর্যালোচনা করা হবে।স্বাস্থ্যমন্ত্রী ডা. জুলকেফলি আহমদ বলেন, “আমাদের কঠোর স্ক্রিনিং প্রক্রিয়ার কারণে আর কেউ প্রতারণা করে পার পাবে না। বিদেশি কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা এবং কর্মস্থলের সুরক্ষা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”প্রবাসী কর্মীদের সংখ্যা বেশি হওয়ায় মালয়েশিয়ার অর্থনীতি এই শ্রমশক্তির ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক জালিয়াতির ঘটনাগুলো প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছিল। নতুন উদ্যোগ বাস্তবায়ন হলে এ ধরনের অনিয়ম বন্ধ হবে বলে আশা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘কমিউনিটি ক্লিনিক বিশ্ব দরবারে রোল মডেল’
‘কমিউনিটি ক্লিনিক বিশ্ব দরবারে রোল মডেল’

কমিউনিটি ক্লিনিক বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে স্বীকৃত। গত ৫৩ বছরের ইতিহাসে স্বাস্থ্য খাতে সবচেয়ে যুগান্তরী হলো ওয়ার্ড লেভেলে কমিউনিটি Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আনোয়ারার টিইও বদলি, না মানলে স্ট্যান্ড রিলিজ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আনোয়ারার টিইও বদলি, না মানলে স্ট্যান্ড রিলিজ

নারী শিক্ষকের মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত বিষয়ে অশোভন মন্তব্য করে বিতর্কের জন্ম দেওয়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) Read more

সহজ ৮ উপায়ে কমাতে পারেন বিদ্যুৎ বিল
সহজ ৮ উপায়ে কমাতে পারেন বিদ্যুৎ বিল

ছোটবেলায় বাসায় লাইট-ফ্যানের সুইচ না বন্ধ করার জন্য প্রায়ই বকাঝকা করেন বাবা-মা। সেই সময় এগুলো বিরক্তিকর মনে হলেও এখন বড় Read more

মুন্সীগঞ্জে লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা
মুন্সীগঞ্জে লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির জন্য থামা একটি লঞ্চে অনৈতিক কাজের অভিযোগে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলায় হয়েছে। রবিবার (১১ মে) সকালে Read more

এক লিটার দুধ ১৩ হাজার টাকা
এক লিটার দুধ ১৩ হাজার টাকা

জুমার নামাজের আগে মসজিদে দান করা এক লিটার দুধ নিলামে উঠানো হয়। ক্রেতাদের হাঁক-ডাক শেষে ১৩ হাজার টাকায় সেই দুধ Read more

প্রাকৃতিক রূপের ক্ষতি, ঝুপড়ি ঘরে ঢেকে যাচ্ছে কুয়াকাটার সৌন্দর্য
প্রাকৃতিক রূপের ক্ষতি, ঝুপড়ি ঘরে ঢেকে যাচ্ছে কুয়াকাটার সৌন্দর্য

অপরিকল্পিত ঝুপড়ি ঘরের কারণে দিন দিন কুয়াকাটা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাগর কন্যা কুয়াকাটা। সৈকতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন