কুষ্টিয়ার মিরপুরে মালিহাদ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় মালিহাদ বাজার থেকে তাকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে মিরপুর থানায় বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ রয়েছে। আটককৃত আসামিকে মিরপুর থানার একটি নাশকতা মামলার তদন্ত প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরে গত নয় ফেব্রুয়ারি মিরপুর থানার ঝুটিয়াডাঙ্গায় কতিপয় আওয়ামী লীগের লোকজন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য একটি মিটিং পরিচালনা করছিল। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আওয়ামী লীগের কর্মীরা দিক-বিদিক দৌড় দেয়। এ সময় তাৎক্ষণিক পাঁচ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় আরও কতিপয় নেতা কর্মীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটককৃত আসামিদের নিকট হতে রামদা, তলোয়ার, বাসের লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে মিরপুর থানায় ১৫ জনের নাম ও অজ্ঞাত ২০-৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়। উক্ত মামলার তদন্ত প্রাপ্ত আসামি হিসেবে আকরাম হোসেনকে গ্রেফতার করে পুলিশ।এ ব্যাপারে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ‘মিরপুর থানার একটি নাশকতা মামলায় আকরাম হোসেনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মিরপুর থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে অভিযান অব্যাহত থাকবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় ২৬ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
চুয়াডাঙ্গায় ২৬ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ২৬ জন বাংলাদেশীকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বুধবার (১১ জুন) Read more

জামায়াতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য: প্রেস সচিব
জামায়াতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জামায়াতে ইসলামীর শৃঙ্খলা ও সততার সুনাম সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য। দলটির আমির Read more

নেত্রকোনায় পুকুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
নেত্রকোনায় পুকুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে মুমিন নামের এক দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০২ জুন) দুপুরে উপজেলার সীমান্তবর্তী লেংঙ্গুড়া ইউনিয়নের Read more

জীবননগরে কীটনাশক পান করে গৃহবধূর মৃত্যু
জীবননগরে কীটনাশক পান করে গৃহবধূর মৃত্যু

জীবননগরে কীটনাশক পান করার ১২ দিন পর রিনি খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রিনি খাতুন জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া Read more

জীবননগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি তামিম গ্রেফতার
জীবননগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি তামিম গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছরের স্কুল ছাত্রী ধর্ষণের মূল আসামি তামিমকে (১৮) গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ।বুধবার (০৮ অক্টোবর) তথ্যপ্রযুক্তি ব্যবহার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন