কুড়িগ্রামের উলিপুরে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা নারী। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় উলিপুর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী ও তার ছেলে আল ইমরান, আবু তালহা বক্তব্য দেন। ভুক্তভোগীর অভিযোগ, তার স্বামী অবসরপ্রাপ্ত দপ্তরী আজহার আলী দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করে আসছেন। বয়সের ভারে ন্যুব্জ হলেও তিনি এ নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না।তিনি জানান, তার নামে থাকা জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য স্বামী নিয়মিত চাপ প্রয়োগ করছেন। জমি হস্তান্তরে অস্বীকৃতি জানালে তাকে মারধরসহ নানাভাবে নির্যাতন করা হয়।এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আরও অভিযোগ করে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আজহার আলী উলিপুর থানায় উল্টো তার দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।তাদের দাবি, মাকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে গিয়ে তারাই এখন হয়রানির শিকার হচ্ছেন।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জমি আত্মসাৎ এবং প্রকৃত ঘটনা আড়াল করতেই এই ধরনের অভিযোগ করা হয়েছে।ভুক্তভোগী নারী ও তার সন্তানরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।এসআর  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, দুই আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ
সিরাজদিখানে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, দুই আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি কারখানার বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিতে স্কুল থেকে ১০ কিলোমিটার দূরে উপজেলা চত্ত্বরে শতাধিক শিক্ষার্থীকে দাঁড় করানোর অভিযোগ Read more

১৬,৮২০ কোটি ডলারের মালিক, পুরো সম্পদ দান করবেন জীবদ্দশাতেই
১৬,৮২০ কোটি ডলারের মালিক, পুরো সম্পদ দান করবেন জীবদ্দশাতেই

বিলিয়নেয়ারদের মাঝে তিনি এক ব্যতিক্রমী চরিত্র। বিলাসিতার মোহ নেই, নেই আড়ম্বরপূর্ণ জীবনযাপন। অথচ সম্পদের দিক দিয়ে তিনি বিশ্বের শীর্ষ ধনীদের Read more

ভালুকায় উন্মুক্তভাবে গরু ও মহিষ পালনে ভোগান্তিতে স্থানীয় কৃষকরা
ভালুকায় উন্মুক্তভাবে গরু ও মহিষ পালনে ভোগান্তিতে স্থানীয় কৃষকরা

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর পশ্চিমপাড়া গ্রামে উন্মুক্তভাবে গরু ও মহিষ পালন করায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। ওই Read more

গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা 
গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা 

"স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠন সমূহকে সম্পৃক্তকরণ জরুরী" এই প্রতিপাদ্যকে সামনে রেখে। সোমবার (২৬ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, Read more

‘বিএনপির কি আকাল পড়েছে, আ.লীগ থেকে লোক আমদানি করতে হবে?’
‘বিএনপির কি আকাল পড়েছে, আ.লীগ থেকে লোক আমদানি করতে হবে?’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, 'বিএনপির কি এতই আকাল পড়েছে যে আওয়ামী লীগ থেকে সদস্য আমদানি করতে Read more

চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন