ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার বিরুদ্ধে সাংবাদিকদের নিয়ে প্রকাশ্যে ‘কুরুচিপূর্ণ ও বিরূপ’ বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে ওই বিএনপি নেতাকে বিবাদী করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ এপ্রিল) দুপুরে চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে নবাগত ইউএনও-এর যোগদান উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বক্তব্য প্রদান করেন। অভিযোগ ওঠে যে, বক্তব্য চলাকালীন তিনি উপজেলার সাংবাদিকদের উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর ও অশালীন শব্দ ব্যবহার করেন। পরবর্তীতে বক্তব্যের ভিডিওটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে আপলোড করা হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করেছে বলে দাবি করা হচ্ছে।চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ বলেন, ‘মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে তার আপত্তিকর বক্তব্যের সপক্ষে সুনির্দিষ্ট প্রমাণসহ জবাব দেওয়ার জন্য তিন দিনের সময় দিয়ে লিখিতভাবে জানানো হয়েছিল। কিন্তু তিনি জবাব না দিয়ে উল্টো নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের নিয়ে আবারও উস্কানিমূলক পোস্ট করেছেন। ঢালাওভাবে সাংবাদিকদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করা অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় এবং সংবাদপত্রের স্বাধীনতার ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক আঘাত। আমরা আইনের শাসন ও সাংবাদিকতার মর্যাদা রক্ষায় এই আইনি প্রতিকার চেয়েছি।’এদিকে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা কোনো সুনির্দিষ্ট তথ্য ছাড়াই এমন ব্যক্তিগত আক্রমণে বিস্ময় প্রকাশ করেছেন। তারা মনে করছেন, রাজনৈতিক অস্থিরতা বা ব্যক্তিগত আক্রোশ থেকে এ ধরণের মন্তব্য আসতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে চরফ্যাশনে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্ত নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন।এ বিষয়ে অভিযুক্ত মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে উপজেলা বিএনপির দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দল কখনোই কারো ব্যক্তিগত কুরুচিপূর্ণ বক্তব্যকে সমর্থন করে না। এটি তার একান্ত ব্যক্তিগত বিষয় হতে পারে।’চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘প্রেসক্লাব সভাপতির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি এবং সেটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’এসআর  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকৃবিতে ভর্তি শুরু ২৬ মে
বাকৃবিতে ভর্তি শুরু ২৬ মে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) স্নাতক পর্যায়ের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ২৬ মে শুরু হবে। তিন দিনব্যাপী Read more

চুরির সন্দেহে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, হাসপাতালে মা
চুরির সন্দেহে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, হাসপাতালে মা

কক্সবাজারের পেকুয়ায় টাকা চুরির সন্দেহকে কেন্দ্র করে এহসানুল করিম (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।শনিবার (৩ মে) রাত Read more

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আজ পরস্পরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে Read more

দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন হাসনাত ও জারার
দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন হাসনাত ও জারার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে টানা ৮ দিন ধরে আন্দোলন করছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন Read more

ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট, শিক্ষার্থীরা চরম দুর্ভোগে
ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট, শিক্ষার্থীরা চরম দুর্ভোগে

কক্সবাজারের উখিয়া উপজেলার বৃহত্তর রাজাপালং ইউনিয়নের পূর্বাঞ্চলের একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়। পর্যাপ্ত দালানকোঠার শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের Read more

জাতিসংঘে ভারতের দাবি: ৪০ বছরে সন্ত্রাসী হামলায় ২০ হাজার ভারতীয় নিহত
জাতিসংঘে ভারতের দাবি: ৪০ বছরে সন্ত্রাসী হামলায় ২০ হাজার ভারতীয় নিহত

গত মাসে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর সিন্ধু পানিচুক্তি স্থগিত করা নিয়ে পাকিস্তানের ‘‘ভুল তথ্য’’ প্রচারের তীব্র সমালোচনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন