কক্সবাজারের পেকুয়ায় টাকা চুরির সন্দেহকে কেন্দ্র করে এহসানুল করিম (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।শনিবার (৩ মে) রাত ৮টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া এলাকার বেড়িবাঁধে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ সময় ছেলেকে রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন তার মা রেহেনা আক্তার (৩৮)।নিহত এহসানুল করিম রাজাখালী ইউনিয়নের মাঝির পাড়ার বাসিন্দা মৃত জাকের উল্লাহর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় এহসান ও তার মা বাঁশ কিনে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে টেকঘোনা পাড়ার আমির হোসেনের বাড়ির সামনে পৌঁছালে স্থানীয় কিশোর জুনাইদ তাদের পথরোধ করে। পূর্বের একটি টাকা চুরির ঘটনা নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে জুনাইদ সঙ্গে থাকা ছুরি দিয়ে এহসানের বুকের দিকে আঘাত করেন। ছেলেকে বাঁচাতে গেলে মা রেহেনা আক্তারও হামলার শিকার হন।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মা-ছেলেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় চিকিৎসক এহসানকে মৃত ঘোষণা করেন। তার মা রেহেনা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয়রা জানিয়েছেন, এহসান ও জুনাইদ পূর্বে একে অপরের বন্ধু ছিলেন। কয়েকদিন আগে এহসানের বাড়িতে টাকা চুরির ঘটনা ঘটে, যার জন্য জুনাইদ তাকে সন্দেহ করতেন। সেই সন্দেহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত কিশোর জুনাইদ পলাতক রয়েছেন। পুলিশ তাকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহবাগে বেলুনে গ্যাস ভরার সময় আগুনে দগ্ধ ৫
শাহবাগে বেলুনে গ্যাস ভরার সময় আগুনে দগ্ধ ৫

রাজধানীর শাহবাগে ফুল মার্কেটের একটি টিনসেড ঘরে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বেলুনে গ্যাস ভরার সময় আগুনে লেগে ৫ জন দগ্ধ হয়েছেন। Read more

বানিয়াচংয়ে যুবক নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি
বানিয়াচংয়ে যুবক নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি

বিগঞ্জের বানিয়াচংয়ে রিয়াজুর রহমান রিয়াজ (২৬) নামের এক রাজমিস্ত্রি যুবক নিখোঁজ হয়েছেন। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম Read more

আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

পাবনা, রাজবাড়ী, ঠাকুরগাঁও ও রংপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বুধবার (০১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে Read more

ডাকসু নির্বাচনের ভোট ফের গণনা করতে লিখিত আবেদন করলেন উমামা
ডাকসু নির্বাচনের ভোট ফের গণনা করতে লিখিত আবেদন করলেন উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি নতুন করে গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পরাজিত Read more

ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে অভিযান, আটক ২০ কর্মী
ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে অভিযান, আটক ২০ কর্মী

ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ পরিচালিত কার্যালয়ে অভিযান চালিয়ে অন্তত ২০ কর্মীকে আটক করেছে হুথি কর্তৃপক্ষ। জাতিসংঘ এ তথ্য নিশ্চিত করেছে।সংস্থাটি Read more

ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ
ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের এক ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন