কুমিল্লার হোমনা উপজেলায় পৃথক স্থান থেকে কবির হোসেন (৭০) ও সাইজুদ্দিন (৩৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) বিকেলে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। মৃতরা হলেন, কবির হোসেন উপজেলার ভাষানিয়া ইউনিয়নের তিতিয়া গ্রামের মৃত শব্দর আলীর ছেলে ও সাইজুদ্দিন একই উপজেলার দুলালপুর ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের নজরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জনা যায়, মৃত দুজনই মানসিক রোগী ছিলেন। এদের একজনের হার্টের অসুখ ছিল। তিতিয়া রঘনাথপুর গ্রামের কবির হোসেন শনিবার রাতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে। সাইজুদ্দিনকে নিজ ঘরে রশিতে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়। এ দুটি অস্বাভাবিক মৃত্যু নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মৃত দুজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে জীবেশ বাড়ৈ নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে।বুধবার (০৯ জুলাই) সকালে Read more

দানব থেকে দেশের মানুষ আজ মুক্ত: রুহুল কবির রিজভী
দানব থেকে দেশের মানুষ আজ মুক্ত: রুহুল কবির রিজভী

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, ২৭ আগস্ট বুধবার দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর Read more

সড়কটি যেন মরণ ফাঁদ, ভোগান্তির শেষ নেই মানুষের
সড়কটি যেন মরণ ফাঁদ, ভোগান্তির শেষ নেই মানুষের

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বড় কবরস্থানের সড়কটি যেন একটি মরণ ফাঁদ। যার ফলে মানুষের ভোগান্তির শেষ নেই। ঢেমুশিয়া ইউনিয়নের Read more

নিজের ব্যানার-ফেষ্টুন নিজেই অপসারণ শুরু করলনে জামায়াত প্রার্থী
নিজের ব্যানার-ফেষ্টুন নিজেই অপসারণ শুরু করলনে জামায়াত প্রার্থী

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম নিজ উদ্যোগে সব Read more

কর্মসংস্থান বাড়ানো এখন প্রধান লক্ষ্য: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
কর্মসংস্থান বাড়ানো এখন প্রধান লক্ষ্য: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোকে বর্তমান সময়ের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ Read more

টাংগুয়ার হাওরে ঘুরতে এসে সড়কে প্রাণ গেলো মা-মেয়ের
টাংগুয়ার হাওরে ঘুরতে এসে সড়কে প্রাণ গেলো মা-মেয়ের

আনন্দ করতে টাংগুয়ার হাওরে বেড়াতে এসে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জের পাগলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন।নিহতরা হলেন চাঁদপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন