রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকাকে স্যান্ডেল দিয়ে পেটানোর ঘটনায় দূর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে বহিষ্কার করা হয়েছে।  আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রাজশাহী জেলাধীন দূর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে আকবর আলী বলেন, এ বিষয়ে আমি জানি না। সেদিন এলাকার মুরব্বিরা দাওয়াত পত্র নিয়ে গেছিল। এসময় ম্যাডাম হীরা বলেন- আপনারা কি জন্য এখানে। আপনারা টাকা নিতে আসছেন নাকি? এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি ঘটনা ঘটে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রিন্স সালমানের আমন্ত্রণে সৌদি গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
প্রিন্স সালমানের আমন্ত্রণে সৌদি গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে বুধবার রাষ্ট্রীয় সফরে রিয়াদে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শাহবাজ এই সফরকালে দুই দেশের Read more

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত Read more

প্রতিবন্ধী নারীর জমি দখল: জরিমানায় ‘পার পেলেন’ অভিযুক্ত বিএনপি নেতা!
প্রতিবন্ধী নারীর জমি দখল: জরিমানায় ‘পার পেলেন’ অভিযুক্ত বিএনপি নেতা!

টাঙ্গাইলের ভূঞাপুরে এক শারীরিক প্রতিবন্ধী নারীর জমি দখল করে দীর্ঘদিন ধরে মাটি কেটে বিক্রির অভিযোগে অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতাকে ভ্রাম্যমাণ Read more

হাঁটুর উপর কাপড় উঠলে ওজু নষ্ট হবে কি?
হাঁটুর উপর কাপড় উঠলে ওজু নষ্ট হবে কি?

সমাজে প্রচলিত একটি ধারণা আছে যে, ওজু করার সময় বা ওজু করার পর ‘হাঁটুর উপর কাপড় উঠে গেলে ওজু নষ্ট Read more

কালিয়াকৈরে পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৯ জুলাই) সকালে ও দুপুরে পৃথকভাবে মরদেহ Read more

পঞ্চগড়ে নির্মাণাধীন স্কাউট ভবনের বীম ধসে পড়ায় মান নিয়ে প্রশ্ন
পঞ্চগড়ে নির্মাণাধীন স্কাউট ভবনের বীম ধসে পড়ায় মান নিয়ে প্রশ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্মাণাধীন স্কাউট ভবনের বীম ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে কেউ গুরুতর আহত হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে।দেবীগঞ্জে করতোয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন