জাতীয় সংসদ সদস্যদের জন্য দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মন্ত্রিসভায় ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) (সংশোধন) আদেশ ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এখন এই প্রস্তাবটি বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হবে। সংসদ থেকে পাস হওয়ার পর গেজেট প্রকাশের মাধ্যমেই এমপিদের গাড়ি আমদানির এই সুবিধা রহিত হয়ে যাবে। ১৯৭৩ সালের আদেশের ৩সি অনুচ্ছেদ অনুযায়ী এতদিন তারা এই সুযোগ ভোগ করে আসছিলেন। সরকারের ভাষ্যমতে, জাতীয় অর্থনৈতিক শৃঙ্খলা ফেরাতে এবং ব্যয় কমাতে এই উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে। শুধু গাড়ি সুবিধা নয়, সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত। অর্থনৈতিক চাপের মধ্যে থাকা দেশের সাধারণ মানুষের প্রতি সংহতি প্রকাশ এবং সরকারি খরচে শৃঙ্খলা আনতেই সরকার এই পথে হাঁটছে। গাড়ি সুবিধা বাতিলের পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা ওয়াসার অধীনে নিয়ে আসার প্রস্তাব। প্রশাসনিক ও জনসেবামূলক কাজের সুবিধার জন্য প্রকল্পের কিছু অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও হয়েছে।এছাড়া জাতীয় চা দিবস পালনের তারিখ পরিবর্তন করেছে সরকার। আগে প্রতি বছর ৪ জুন এই দিবস পালিত হলেও এখন তা আন্তর্জাতিক দিবসের সঙ্গে মিল রেখে ২১ মে নির্ধারণ করা হয়েছে।বৈঠকে সরকারি আর্থিক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রণ সংস্থার নেতৃত্বের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে ৬৫ বছর বয়সের যে সীমাবদ্ধতা ছিল, তা বাতিল করা হয়েছে। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের ক্ষেত্রেও।সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই সংস্থাগুলোতে যেন দক্ষ, অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিরা দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে পারেন, সেজন্যই বয়সসীমার শর্ত তুলে নেওয়া হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজেদের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল চীন
নিজেদের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল চীন

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে উল্লেখ করে ইসরায়েলে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে চীন। দেশটির দূতাবাস Read more

রাজধানীর বায়ু মানের উন্নতি, শীর্ষে জাকার্তা
রাজধানীর বায়ু মানের উন্নতি, শীর্ষে জাকার্তা

জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের Read more

শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতির পরিবর্তন
শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতির পরিবর্তন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এখন থেকে Read more

টিভিতে আজকের খেলা (৩১ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩১ আগস্ট, ২০২৫)

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে লিভারপুল ও আর্সেনাল। এছাড়া লা লিগায় মাঠে নামবে বার্সেলোনা। একনজরে দেখে নিন Read more

ফুটবল ক্লাবে বিনিয়োগ করলেন জকোভিচ
ফুটবল ক্লাবে বিনিয়োগ করলেন জকোভিচ

টেনিস কোর্টে একের পর এক ইতিহাস গড়েছেন ফরাসি তারকা নোভাক জোকোভিচ। টেনিসে সম্ভাব্য সকল ট্রফি জয়ের পর খুব শিগগিরই তিনি Read more

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর

রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন