টেনিস কোর্টে একের পর এক ইতিহাস গড়েছেন ফরাসি তারকা নোভাক জোকোভিচ। টেনিসে সম্ভাব্য সকল ট্রফি জয়ের পর খুব শিগগিরই তিনি অবসর নেবেন-এমন ধারণা আছে অনেকের মধ্যেই। টেনিস কোর্টের এই কিংবদন্তী এবার নাম লিখিয়েছেন ফুটবলেও। অবসর-পরবর্তী সময়টা এবার ফুটবল ক্লাব পরিচালনার অভিজ্ঞতায় রাঙাতে চান ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ফ্রান্সের দ্বিতীয় বিভাগের দল লে মানস এফসি-তে বিনিয়োগ করেছেন এই সার্ব তারকা।শুধু জোকোভিচ নন, তার সঙ্গে রয়েছেন আরও ক্রীড়াজগতের পরিচিত মুখ। সাবেক ফর্মুলা ওয়ান চালক ফেলিপে মাসা, কেভিন ম্যাগনুসেন, আর বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালাঙ্কার বয়ফ্রেন্ড ও উদ্যোক্তা জর্জিওস ফ্রাঙ্গুলিস—সবাই মিলে এক হয়ে ক্লাবটির শেয়ার কিনেছেন।ক্লাবটি এক বিবৃতিতে জোকোভিচের অংশীদার হওয়ার খবর নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, ‘নোভাকের মানসিক দৃঢ়তা এবং তার ক্রীড়া-দৃষ্টিভঙ্গি আমাদের ক্লাবের উন্নয়নে মূল্যবান ভূমিকা রাখবে।’জানা গেছে, এই পুরো বিনিয়োগ-প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছে ব্রাজিলিয়ান ক্রীড়াবিষয়ক প্রতিষ্ঠান আউটফিল্ড। একটি আন্তর্জাতিক কনসোর্টিয়ামের অংশ হিসেবে কাজ করছে। লে মানসের নতুন অংশীদার ফ্রাঙ্গুলিস বলেছেন, ‘এই শহর এবং ক্লাবের ক্রীড়া ঐতিহ্যকে আরও বিস্তৃত করতে চাই। আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে লে মানস একটি পরিচিত নাম।’অন্যদিকে ফেলিপে মাসা জানান, ‘ফুটবলের প্রতি আমার ভালোবাসা অনেক পুরোনো। এই আবেগ থেকেই লে মানসে যুক্ত হওয়া। তাছাড়া, এই ক্লাবের সঙ্গে মোটরস্পোর্টেরও ঐতিহাসিক সম্পর্ক আছে।’প্রসঙ্গত, ফ্রান্সের দ্বিতীয় বিভাগের এই ক্লাবটি এক সময়ে লিগ-ওয়ান খেলেছে। ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত তারা নিয়মিত ছিল এই টুর্নামেন্টে। তবে ২০১৩ সালে তীব্র আর্থিক সংকটে পড়ে পেশাদার ফুটবল থেকে ছিটকে পড়ে তারা। এরপর থেকেই ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আসছে ক্লাবটি। এখন নতুন মালিক ও বিনিয়োগের সাহায্যে আবারও শীর্ষ পর্যায়ে ফেরার স্বপ্ন দেখছে তারা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরীমণির মৃত্যুর গুজব, লাইভে এসে বললেন ‘আমি বেঁচে আছি’
পরীমণির মৃত্যুর গুজব, লাইভে এসে বললেন ‘আমি বেঁচে আছি’

নানা সময়েই আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এবার তাকে ঘিরে ছড়িয়েছে মৃত্যুর গুজব।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে—‘পরীমণির Read more

ধানের শীষ হাতে বিএনপিতে যোগ দিলেন বহিস্কৃত আওয়ামী লীগ নেতা
ধানের শীষ হাতে বিএনপিতে যোগ দিলেন বহিস্কৃত আওয়ামী লীগ নেতা

ফরিদপুরের আলফাডাঙ্গায় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের হাতে ধানের শীষ আকৃতির প্লাস্টিকের Read more

হামলার আহ্বান জানাচ্ছিলেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো
হামলার আহ্বান জানাচ্ছিলেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো

লাতিন দেশ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ আটকের বিষয়টি হঠাৎ করে ঘটলেও এর পরিকল্পনা চলছিল বেশ আগে Read more

ডাসারে কলেজ অধ্যক্ষ ও স্ত্রী বিদেশে থেকেও নিচ্ছেন সরকারি বেতন!
ডাসারে কলেজ অধ্যক্ষ ও স্ত্রী বিদেশে থেকেও নিচ্ছেন সরকারি বেতন!

মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ এবং তাঁর স্ত্রী, সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পা রানী মন্ডলের বিরুদ্ধে Read more

গাজামুখী ত্রাণবাহী নৌবহরে উড়ছে বাংলাদেশি পতাকা
গাজামুখী ত্রাণবাহী নৌবহরে উড়ছে বাংলাদেশি পতাকা

অবরুদ্ধ গাজার দিকে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আর এই নৌবহরে এবার উড়তে দেখা গেছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। Read more

২৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ৯ আশ্বিন ১৪৩২ বাংলা, ১ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন