ভোলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর আওতায় বিদেশি পিস্তল, অস্ত্র ও গুলিসহ রাসেল মেম্বার নামের এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।রবিবার (২৮ ডিসেম্বর) ভোর রাতে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের শরিফ খাঁ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক।রাসেল মেম্বার ওই এলাকার ফরিদ মাঝির ছেলে। তিনি ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ভোলার ভেলুমিয়া ইউনিয়নের শরিফ খাঁ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১টি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি এবং ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।কোস্টগার্ড আরও জানায়, রাসেল মেম্বার দীর্ঘদিন ধরে ওই এলাকার সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেন। এছাড়াও তিনি একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।পরে আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী
আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট পেতে জামায়াতে ইসলামী দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী Read more

চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর
চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকায় ভুল সংশোধনে ৬৫ জন সংশোধনকারী কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব Read more

সরিষাবাড়ীতে ব্রীজ নির্মাণের ৬ মাসের মাথায় দুইপাশের সংযোগ সড়কে ধস
সরিষাবাড়ীতে ব্রীজ নির্মাণের ৬ মাসের মাথায় দুইপাশের সংযোগ সড়কে ধস

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী ঘোড়ামারা বাজার সংলগ্ন একটি গার্ডার ব্রীজ নির্মাণের ৬ মাসের মাথায় ধসে পড়েছে দুইপাশের Read more

বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক চলছে
বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক চলছে

দুই দশক পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠক। আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি Read more

সৃজিতকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা বাঁধনের
সৃজিতকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা বাঁধনের

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন এবার মুখ খুললেন কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে। ২০২১ সালে কলকাতায় Read more

জাতীয়’র আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও
জাতীয়’র আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও

জাতীয় নির্বাচনের পূর্বে ঢাকা সিটি কর্পোরেশন সহ সকল স্থানীয় নির্বাচনের দাবি জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন