টাঙ্গাইলের মির্জাপুরে সাপ্তাহিক পশুর হাটকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা। নিয়ম না মেনে একই দিনে কাছাকাছি এলাকায় আরেকটি হাট বসানোর অভিযোগে বাড়ছে সংঘর্ষের আশঙ্কা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন ইজারাদার মাসুদুর রহমান।জানা যায়, মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতলা গরু মহিষের হাটটি জেলার অন্যতম বৃহৎ পশুর হাট হিসেবে পরিচিত। প্রতি শনিবার বসা এই হাটটির ইজারা মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা। ১৪৩৩ বঙ্গাব্দে সর্বোচ্চ দরদাতা হিসেবে হাটটির ইজারা পান আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের মাসুদুর রহমান। এর আগের বছরও তিনিই ছিলেন ইজারাদার। অভিযোগ উঠেছে, কাইতলা হাট থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সখীপুর উপজেলার দেউদিঘী বাজারে সোমবারের নির্ধারিত বাঁশের হাটের দিন পরিবর্তন করে শনিবার গরুর হাট বসানোর চেষ্টা চলছে একটি পক্ষের। দেওদিঘী বাঁশের হাটের ইজারা মূল্য ৩ লাখ ১০ হাজার টাকা। গত ১৮ এপ্রিল কাইতলা হাটে আসা গরুবাহী ট্রাক দেউদিঘী এলাকায় আটকের চেষ্টা করা হয়। এ সময় গরু ব্যবসায়ীদের মারধরের অভিযোগও উঠে। এতে করে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।কয়েকজন গরু ব্যবসায়ীরা বলেন, জোর করে ট্রাক আটকে রাখার কারণে সময় নষ্ট হওয়ার পাশাপাশি তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।কাইতলা হাটের ইজারাদার মাসুদুর রহমান বলেন, একই দিনে কাছাকাছি আরেকটি হাট বসালে দুই হাটের সুনাম নষ্ট হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।তবে এসব অভিযোগ অস্বীকার করে দেউদিঘী হাটের ইজারাদার শফিকুল ইসলাম বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই হাট বসানো হয়েছে। কোনো ট্রাক আটকে রাখা হয়নি বলেও দাবি করেন তিনি।এ বিষয়ে টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কাইতলা হাট যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এসআর  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্যাসিস্ট হাসিনাকে দেশে আর রাজনীতি করতে দেব না: ফখরুল
ফ্যাসিস্ট হাসিনাকে দেশে আর রাজনীতি করতে দেব না: ফখরুল

আমাদের আজ এই শপথ নিতে হবে যে আমরা এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না বলে জানিয়েছেন বিএনপির Read more

উলিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
উলিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে সভ্যা রাণী (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ৩ টায় উপজেলার বুড়াবুড়ি Read more

ভেনেজুয়েলায় ১৪ গণমাধ্যম কর্মী আটক
ভেনেজুয়েলায় ১৪ গণমাধ্যম কর্মী আটক

ভেনেজুয়েলায় এক ডজনেরও বেশি গণমাধ্যম কর্মীকে আটক করা হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশটির প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাতে বন্দি দেশটির প্রেসিডেন্ট Read more

‘জানের বদলে জান সদকা’ কি করা যাবে?
‘জানের বদলে জান সদকা’ কি করা যাবে?

মানুষ বিপদ–আপদ, দুর্ঘটনা বা অশুভ আশঙ্কা থেকে রক্ষা পেতে অনেক সময় লোকজ বিশ্বাসে ভর করে। এর মধ্যে একটি প্রচলিত ধারণা Read more

স্কুলে শনিবারের ছুটি বাতিলের তথ্য ভুয়া
স্কুলে শনিবারের ছুটি বাতিলের তথ্য ভুয়া

আগস্টের প্রথম সপ্তাহ থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শনিবার খোলা থাকবে- এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন