আগস্টের প্রথম সপ্তাহ থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শনিবার খোলা থাকবে- এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ ধরনের তথ্য ভিত্তিহীন ও ভুয়া বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।আজ সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক ইউনুছ ফারুকী বলেন, ‘আগস্ট থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের যে দাবি করা হচ্ছে, সেটি সম্পূর্ণ ভুয়া। আমাদের কোনো বৈঠকে এমন আলোচনা হয়নি। শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটির দিন থাকবে।ফেসবুকে ছড়িয়ে পড়া এই গুজবের বিষয়ে তিনি বলেন, ‘কারা, কী উদ্দেশ্যে এসব ছড়াচ্ছে সেটা বলা মুশকিল। তবে সাপ্তাহিক ছুটি কমানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই।’প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন একটি খবর। প্রাথমিক স্তরে শনিবার স্কুল খোলা রাখার কোনো সিদ্ধান্ত হয়নি।’মাউশি এবং ডিপিই দু’পক্ষই জানিয়েছে, এ বিষয়ে কোনো ধরনের সরকারি সিদ্ধান্ত থাকলে তা সংবাদ বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানিয়েছে তারা।উল্লেখ্য, সম্প্রতি ফেসবুকের বিভিন্ন গ্রুপে ‘আগস্ট থেকে শুক্র-শনিবারের ছুটি বাদ, সপ্তাহে একদিন বন্ধ থাকবে’—এমন তথ্য ভাইরাল হয়। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ওলামা দল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ
রাজধানীতে ওলামা দল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

ঢাকার তুরাগ থানার বাদালদি এলাকায় এক পানি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী Read more

অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ
অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ

প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারের বঞ্চিত ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার  সুপারিশ করা হয়েছে। পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি Read more

আলফাডাঙ্গায় বিকল্প কর্মসংস্থান গড়তে বাছুর পেলেন ৭৫ জেলে
আলফাডাঙ্গায় বিকল্প কর্মসংস্থান গড়তে বাছুর পেলেন ৭৫ জেলে

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে নিবন্ধিত সুফলভোগী ৭৫ জন জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল Read more

নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭, বাস্তুচ্যুত অর্ধলক্ষাধিক মানুষ
নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭, বাস্তুচ্যুত অর্ধলক্ষাধিক মানুষ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও অর্ধলক্ষাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় Read more

মারা গেছেন আশ্রয়ণ প্রকল্পে থাকা চিত্রনায়িকা বনশ্রী
মারা গেছেন আশ্রয়ণ প্রকল্পে থাকা চিত্রনায়িকা বনশ্রী

রূপালি পর্দার আলো-ঝলমলে দুনিয়া থেকে একসময় হারিয়ে যাওয়া নব্বইয়ের দশকের চিত্রনায়িকা বনশ্রী আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরের শিবচর Read more

যশোরে চাঁদা না পেয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা
যশোরে চাঁদা না পেয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

যশোরের মণিরামপুরে চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তরা তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন