ভেনেজুয়েলায় এক ডজনেরও বেশি গণমাধ্যম কর্মীকে আটক করা হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশটির প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাতে বন্দি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থনে সোমবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি মিছিল এবং দেশের নতুন আইনসভার শপথ গ্রহণসহ বিভিন্ন অনুষ্ঠানে খবর সংগ্রহ করার সময় এক ডজনেরও বেশি গণমাধ্যম কর্মীকে আটক করা হয়েছে।আটক হওয়া ওই ১৪ জন গণমাধ্যম কর্মীকে অবশ্য পরে মুক্তি দেওয়া হয়েছে। প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, আটক হওয়াদের মধ্যে একজন বিদেশি সাংবাদিক ছিলেন।প্রেস অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে, আটককৃতদের মধ্যে ১১ জন আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কাজ করেন এবং একজন জাতীয় গণমাধ্যম কর্মী।রয়টার্স স্বাধীনভাবে আটকের বিষয়টি নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছে। সরকারের সঙ্গে যোগাযোগ পরিচালনাকারী ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের কাছে গণমাধ্যম কর্মীদের আটকের বিষয়ে জানতে অনুরোধ জানানো হলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ও এ বিষয়ে সাড়া দেয়নি।চলতি সপ্তাহে মার্কিন সেনাবাহিনী রাতভর অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার পরই একসঙ্গে ডজনখানের সাংবাদিককে আটকের ঘটনা ঘটলো।এদিকে মাদুরো এবং তার স্ত্রী (ফার্স্ট লেডি) সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর সোমবার (৫ জানুয়ারি) আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আনা একাধিক অস্ত্র ও মাদকসংক্রান্ত অভিযোগে নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেছেন নিকোলাস মাদুরো।বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের মার্কিন বিচারক অ্যালভিন হেলারস্টাইনের আদালতে হাজির হয়ে মাদুরো বলেন, আমি নির্দোষ। এখানে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটিতেই আমি দোষী নই। একইভাবে ফ্লোরেসও আদালতকে জানিয়েছেন, তিনি সম্পূর্ণ নির্দোষ। বিচারক হেলারস্টাইন তাদের কনস্যুলার সহায়তা পাওয়ার অধিকারের কথা জানালে দুজনই কনস্যুলার সাক্ষাৎ চান। আপাতত কেউই জামিনের আবেদন করেননি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু
মির্জাপুরে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে বস্তা সড়াতে গিয়ে সাপের কামড়ে বাঞ্চা পাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) রাতে তিনি নিজ Read more

সংঘাতের মধ্যেই ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
সংঘাতের মধ্যেই ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

ভারতের সঙ্গে যুদ্ধের মধ্যেই ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানে। এক বিবৃতিতে দেশটির আবহাওয়া দপ্তর পিএমডি জানায়, শনিবার (১০ মে) সকাল ১০টা Read more

মাদারীপুরের রাজৈরে নিখোঁজের পাঁচ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর
মাদারীপুরের রাজৈরে নিখোঁজের পাঁচ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর

মাদারীপুরের রাজৈরে নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও মিঠুন মল্লিক (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীর কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বলছে, Read more

মির্জাপুরে ছাগলকাণ্ডে আসামির বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, গ্রেপ্তার ৩
মির্জাপুরে ছাগলকাণ্ডে আসামির বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের মির্জাপুরে আসামির বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল এলাকা থেকে Read more

মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার
মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করেছে আলুর বাজার নৌ পুলিশ।পুলিশ জানায়, বুধবার (০২ জুলাই) রাতে সদর উপজেলার Read more

স্বামীর স্বীকৃতি পেতে ‘স্ত্রীর বাড়িতে’ অনশনে যুবক
স্বামীর স্বীকৃতি পেতে ‘স্ত্রীর বাড়িতে’ অনশনে যুবক

মাদারীপুরের ডাসারে স্বামীর স্বীকৃতির দাবিতে স্ত্রীর বাড়িতে অনশন করছেন বিশ্বজিৎ পাত্র (২৮) নামের এক যুবক।বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার নবগ্রাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন