ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলায় নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে তেহরান জানিয়েছে, তাদের হাত ট্রিগারেই আছে এবং তাদের প্রতিরক্ষা বাহিনী যেকোনো পরিস্থিতির মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে দেশটির সরকারের মুখপাত্র ফাতেমাহ মোহাজেরানি এই কঠোর বার্তা দিয়েছেন। ফাতেমাহ মোহাজেরানি বলেন, ইরান কোনো সংঘাত চায় না তবে আক্রান্ত হলে তারা আগের চেয়েও কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত। ইরানের সামনে এখন দুটি পথ খোলা আছে। একটি হলো যুদ্ধের কৌশল এবং অন্যটি কূটনীতির পথ। তিনি আরও বলেন, ইরান আর কোনোভাবেই আক্রান্ত হতে রাজি নয়। কোনো পক্ষ থেকে যদি পুনরায় হামলা চালানো হয় তবে ইরান তার কঠোর প্রতিশোধ নিতে দ্বিধাবোধ করবে না। তাদের আলোচক দল জাতীয় স্বার্থের প্রশ্নে বিন্দুমাত্র আপস করবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনায় তেহরান যোগ দেবে কি না, তা নিয়ে কোনো নিশ্চিত তথ্য তিনি দেননি।এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানও অত্যন্ত কঠোর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে কোনো চূড়ান্ত চুক্তি না হলে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়ে রেখেছেন। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতির এই সময়টিকে মার্কিন সামরিক বাহিনী তাদের রসদ ও গোলাবারুদ মজুত করার কাজে ব্যবহার করেছে। তারা নির্দেশ পাওয়া মাত্রই ইরানের বিরুদ্ধে হামলা পুনরায় শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ট্রাম্প এও পরিষ্কার করেছেন, চলমান এই যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানোর কোনো ইচ্ছা তার নেই। ফলে বুধবারের পর দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতে জড়ানোর ঝুঁকি প্রবল আকার ধারণ করেছে।পাকিস্তান এই দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি নতুন দফার আলোচনায় বসতে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছিল। তাদের মূল লক্ষ্য ছিল একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানো।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় ধরা পড়লো ১৩ কেজির কাতলা
মেঘনায় ধরা পড়লো ১৩ কেজির কাতলা

ভোলার মেঘনা নদীতে স্থানীয় রুবেল মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি কাতলা মাছ। নিলামে মাছটি Read more

জামালপুরে জেলা মহিলা আ.লীগের সহ-সভাপতি কাকলি গ্রেপ্তার
জামালপুরে জেলা মহিলা আ.লীগের সহ-সভাপতি কাকলি গ্রেপ্তার

জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাকলি কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকালে শহরের স্টেশন রোড়স্থ নিজ বাসা থেকে Read more

হাসপাতালে মাকে দেখে বাবার বাড়িতে গেলেন ডা. জোবায়দা
হাসপাতালে মাকে দেখে বাবার বাড়িতে গেলেন ডা. জোবায়দা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ধানমন্ডিতে তার বাবার বাসভবন ‘মাহবুব ভবনে’ গেছেন।মঙ্গলবার Read more

আকস্মিক বন্যায় তলিয়েছে যুক্তরাষ্ট, জরুরি অবস্থা জারি
আকস্মিক বন্যায় তলিয়েছে যুক্তরাষ্ট, জরুরি অবস্থা জারি

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতে ভযাবহ বন্যা দেখা দিয়েছে। সোমবার (১৪ জুলাই) টানা বৃষ্টিতে প্লাবিত হয় Read more

ঘুষের টাকা ভাগ করতে দালালের সাথে এডি-ইন্সপেক্টরের রাতভর মিটিং!
ঘুষের টাকা ভাগ করতে দালালের সাথে এডি-ইন্সপেক্টরের রাতভর মিটিং!

'ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে' অর্থাৎ যার যা স্বভাব তা মরলেও ছাড়তে পারে না, প্রচলিত প্রবাদে যেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট Read more

‘গোপালগঞ্জকে ৪ জেলায় ভাগ করে দিয়ে ৬৩ জেলা করা হোক’
‘গোপালগঞ্জকে ৪ জেলায় ভাগ করে দিয়ে ৬৩ জেলা করা হোক’

আলোচিত ইসলামী বক্তা আমির হামজা বলেছেন, শুধু গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন নয়, আমি মনে করি— আশপাশের চারটা জেলার মধ্যে ভাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন