তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ দল। সিরিজ নির্ধারণী এই ম্যাচের পরই শুরু হবে টি-টোয়েন্টির লড়াই। ইতোমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে রাখা হয়নি তাসকিন আহমেদ ও মোস্তাফিজের মতো অভিজ্ঞ বোলারদের।মঙ্গলবার (২১ এপ্রিল) প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।এই সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদ ও মোস্তাফিজের মতো অভিজ্ঞ বোলারদের। আর এই সুযোগে টি-টোয়েন্টি অভিষেক হতে যাচ্ছে গত বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করা রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইন।দুজনেই রাজশাহীর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। ৮ ম্যাচে ১৭ উইকেট শিকার করেছিলেন রিপন, আর ৯ ম্যাচে ৯ উইকেট শিকার করেছিলেন সাকলাইন। এবার আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রমাণ করার সুযোগ পেল তারা।তাসকিন-মোস্তাফিজ ছাড়াও পেস বোলিং থেকে বিশ্রামে রাখা হয়েছে নাহিদ রানাকে। ফলে প্রথম দুই টি-টোয়েন্টি বোলিংয়ে নেতৃত্ব দেবেন তানজিম সাকিব ও শরিফুল ইসলাম। তাদের সঙ্গে থাকবেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন।এদিকে ব্যাটিং অর্ডারে খুব একটা পরিবর্তন করেনি বিসিবি। লিটন, তামিম, সাইফ, ইমন, হৃদয়দের উপর ভরসা রেখেছে টাইগার টিম ম্যানেজমেন্ট।প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জনপ্রিয় কার্টুন ডোরেমন-এর পরিচালক সুতোমু শিবায়ামা আর নেই
জনপ্রিয় কার্টুন ডোরেমন-এর পরিচালক সুতোমু শিবায়ামা আর নেই

বিশ্বব্যাপী জনপ্রিয় কার্টুন ‘ডোরেমন’-এর পরিচালক সুতোমু শিবায়ামা মারা গেছেন। গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। Read more

ত্রিশালে ফুটপাত উচ্ছেদ ও অবৈধ পার্কিং বিরোধী যৌথ অভিযান
ত্রিশালে ফুটপাত উচ্ছেদ ও অবৈধ পার্কিং বিরোধী যৌথ অভিযান

ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জনদুর্ভোগ লাঘবে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ ও সড়কে অবৈধ পার্কিং প্রতিরোধে ব্যাপক অভিযান চালিয়েছে Read more

জনগণের সঙ্গে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল
জনগণের সঙ্গে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের বর্তমান সংকট ‘অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন’ সৃষ্টি করেছে। অন্তর্বর্তী সরকার Read more

বান্দরবানে পর্যটকের মৃতদেহ উদ্ধার, নারীসহ নিখোঁজ দুই
বান্দরবানে পর্যটকের মৃতদেহ উদ্ধার, নারীসহ নিখোঁজ দুই

বান্দরবানের আলীকদমে পাহাড়ি ঢলে ঝিরির পানিতে ভেসে যাওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুজন। নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন