বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আবারও হামলা করার চেষ্টা করলে শক্তভাবে শিবিরকে প্রতিহত করা হবে। শিবিরকে প্রতিটি ক্যাম্পাসে হাজার হাজার বার ‘গুপ্ত’ বলা হবে। গত ১৭ বছর ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে মিশে রাজনীতি করেছে শিবির, ছাত্রলীগের কিছুটা দায় শিবিরকে নিতে হবে।মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ক্যাম্পাসে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায়, রাজধানীর টিএসসিতে বিক্ষোভ মিছিলের আগে এমন মন্তব্য করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এ সময় বক্তব্যের শুরুতে চট্রগ্রামে দেয়াল লিখনকে কেন্দ্র করে সন্ত্রাসী সংগঠন ছাত্র শিবির যেভাবে হামলা করেছে, তার নিন্দা জানান নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, ছাত্রদল লিখে থাকলেও তারা পাল্টা দেয়াল লিখন লিখতে পারতো। তা না করে তারা হামলা করেছে। এতে বোঝা যায় যে সকল ক্যাম্পাসে শিবির তুলনামূলক শক্তিশালী, সেখানে কতটা সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রম একটু বেশি চালাচ্ছে শিবির, বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তারা এমন কর্মকাণ্ড ঘটাচ্ছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মঠবাড়িয়ায় চাকরি দেয়ার কথা বলে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা
মঠবাড়িয়ায় চাকরি দেয়ার কথা বলে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা

পিরোজপুরের মঠবাড়িয়ায় রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে ৩৫ চাকরি প্রত্যাশীর কাছ থেকে ২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ Read more

নবীনগরে মেঘনায় অবৈধ অস্ত্রের মহড়া ও কোটি টাকার বালু উত্তোলন, ভাঙনের মুখে জনপদ
নবীনগরে মেঘনায় অবৈধ অস্ত্রের মহড়া ও কোটি টাকার বালু উত্তোলন, ভাঙনের মুখে জনপদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেঘনা নদী আজ অবৈধ অস্ত্রের মহড়া ও বালু সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। নদীর তীরবর্তী চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ আশপাশের Read more

দীর্ঘদিন ধরে অচল বাঙলা কলেজের ওয়েবসাইট, বিপাকে শিক্ষার্থীরা
দীর্ঘদিন ধরে অচল বাঙলা কলেজের ওয়েবসাইট, বিপাকে শিক্ষার্থীরা

দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে সরকারি বাঙলা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। ফলে কলেজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও নোটিশ জানতে ভোগান্তিতে পড়ছেন Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর এক সফল অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুর কবির (৩২) নামে এক Read more

মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ
মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুত করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় Read more

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার
সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন