পিরোজপুরের মঠবাড়িয়ায় রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে ৩৫ চাকরি প্রত্যাশীর কাছ থেকে ২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। চাকরি পাইয়ে দেয়া প্রতারক নজরুল ইসলাম অবসরপ্রাপ্ত শিক্ষক। অপরদিকে চাকরি না পেয়ে অনেকের সংসার ভেঙে যাবার উপক্রম হয়েছে।মঙ্গলবার (১৭ জুন) দুপুরে মঠবাড়িয়া পৌর শহরের একটি ভবনে আত্মসাৎকৃত টাকা ফেরৎ পাওয়া ও প্রতারক নজরুল ইসলামের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।সংবাদ সম্মেলনে মঞ্জুরুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, উপজেলার পাতাকাটা গ্রামের বাসিন্দা ও গুদিঘাটা সরোজিনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নজরুল ইসলাম ২০২০ সাল থেকে মঠবাড়িয়া উপজেলায় “গুদিঘাটা সরোজিনী”, “বড় মাছুয়া খেজুরবাড়িয়া”, “ছোট মাছুয়া”, “ফুলঝুড়ী সৈয়দ মেমোরিয়াল” ও “নলী সরদারপাড়া” বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে ৫টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ওই ৫টি বিদ্যালয়ের নিজেকে সভাপতি বলে প্রচার চালান। বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এরপর বিভিন্ন প্রলোভনে নানা কৌশলে ৩৫ জনের নিকট থেকে ২ কোটি টাকা হাতিয়ে নেন। গত ৫ আগস্টের পরপরই ওই প্রতারক শিক্ষক পরিবারের সকল সদস্যদের নিয়ে আত্মগোপনে গেলে প্রতারণার বিষয়টি আমাদের বোধদ্বয় হয়।এছাড়াও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মিসেস সালমা সুলতানা, সাইদুর রহমান, মোঃ হাসান, শিমু আক্তার, অন্তর কুমার, মুন্নি আক্তার, মো. মামুন, মোসাঃ সাবিনা ইয়াসমিন, মোঃ বাবু, মোসাঃ হাসিনা বেগম, সাইদুল ইসলাম, খোকন মল্লিক ও অভিভাবক মোঃ শহিদুল ইসলাম।শিমু আক্তার ও  সাবিনা ইয়াসমিন বলেন, চাকরির জন্য টাকা দেয়ার কারণে স্বামীর সাথে সাংসারিক অশান্তি বিরাজ করছে।অভিযুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম ৫ আগস্টের পর স্ব-পরিবারে পলাতক থাকায় কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার Read more

কালিয়াকৈরে গার্মেন্টসে চুরি, গ্রেফতার ১
কালিয়াকৈরে গার্মেন্টসে চুরি, গ্রেফতার ১

গাজীপুরের কালিয়াকৈরে একটি গার্মেন্টস কারখানায় চুরির ঘটনায় জড়িত সন্দেহে একই প্রতিষ্ঠানের এক কর্মচারীকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ Read more

দেওয়ানগঞ্জে টানা বৃষ্টিতে সড়কে ধস, ভেঙে পড়ার আশঙ্কা
দেওয়ানগঞ্জে টানা বৃষ্টিতে সড়কে ধস, ভেঙে পড়ার আশঙ্কা

জামালপুরের দেওয়ানগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টিতে মিতালী থেকে সানন্দবাড়ী যাওয়ার পথে মিতালী বাজারের উত্তর পাশে মেইন রাস্তা ধসে গিয়ে সড়কের বেহাল Read more

দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব মোহাম্মদ খালেদ রহীম
দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব মোহাম্মদ খালেদ রহীম

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব Read more

পৃথিবীতে শতবর্ষী মানুষের সংখ্যা কীভাবে বাড়ছে?
পৃথিবীতে শতবর্ষী মানুষের সংখ্যা কীভাবে বাড়ছে?

২০২৪ সালে বিশ্বে ১০০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল প্রায় ছয় লাখের মত। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে Read more

যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে ঢাকার শাহবাগ মোড়। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন