মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুত করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিবসটিকে কেন্দ্র করে এরই মধ্যে স্মৃতিসৌধ চত্বরের সৌন্দর্য রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সংস্কার ও রংতুলির কাজ সম্পন্ন হয়েছে।। নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা বসানোসহ ও ওয়াস টাউয়ারের কাজ শেষ হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা ঘিরে শেষ মুহূর্তের কুস কাওয়াস শেষ করেছে সেনাবাহিনীর সদস্যরা।৫৬ তম মহান স্বাধীনতা দিবস পালন করবে জাতি। ২৬ শে মার্চ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে স্মৃতি সৌধ প্রাঙ্গণ। এরই মধ্যে জাতীর বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কুস কাওসের জন্য প্রস্তুতি সেরাছেন তিন বাহিনীর সদস্যরা। দিবসটা ঘিরে গত এক মাস ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা কাজ করছে গণপূর্ত বিভাগ। সৌধ মিনার, রাস্তা, হেলিপ্যাড অভ্যর্থনা কেন্দ্রসহ সবস্থান ধুয়ে মুছে রংতুলির মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে। বাহারি ফুলের মাধ্যমে স্মৃতিসৌধের সৌন্দর্য ফুটিয়ে তুলতে কয়েকশত ফুলের চারা রোপন করেছে মালিরা। স্মৃতি সৌধের সৌন্দর্য ও নিরাপত্তায় জোরদার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে, গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু। দিবসটি ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে কাজ করবেন গোয়েন্দা সংস্থা।এবারের স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধ প্রাঙ্গনে নিরাপদে নির্বিগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্বরণ করতে পারবে আগতরা এমনটিই প্রত্যাসা সংশ্লিষ্টদের।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে ক্রিকেটার মিরাজ, পড়লেন বিপাকে
পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে ক্রিকেটার মিরাজ, পড়লেন বিপাকে

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে গিয়ে বেশ বিপাকেই পড়েছেন মেহেদী হাসান মিরাজ। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল Read more

বর্ষায় মিরসরাইয়ের কদর বাড়ে ঐতিহ্যবাহী চাঁই-পলো’র
বর্ষায় মিরসরাইয়ের কদর বাড়ে ঐতিহ্যবাহী চাঁই-পলো’র

বর্ষা এলে মিরসরাইয়ের খাল-বিল, নদী-নালায় শুরু হয় মাছ ধরার উৎসব। আধুনিকতার ছোঁয়া ও কারেন্ট জালের দৌরাত্ম্য বাড়লেও বাঁশ-বেতের তৈরি চাঁই, Read more

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক চলছে
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক চলছে

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন