কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘কথার আম্মু’র ভাতের হোটেল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় নানা গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনা। এতে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন স্থানীয়সহ দূর-দূরান্ত থেকে আসা ক্রেতারা।জানা গেছে, প্রায় ৮ মাস আগে উপজেলার বড় আজলদী গ্রামের কাদির মিয়ার স্ত্রী লাকী আক্তার তার মেয়ের নামে ব্যতিক্রমধর্মী এ হোটেলটি চালু করেন। পৌরসদরের নতুন বাইপাস সড়কের পাকুন্দিয়া-হোসেনপুর সড়কের ডান পাশে মাচা দিয়ে ছোট পরিসরে যাত্রা শুরু হয়। মাত্র ১০০ টাকায় এক বাটি গরুর মাংসের সঙ্গে আনলিমিটেড ভাত ও ডালের ব্যবস্থা থাকায় অল্প সময়েই হোটেলটি ব্যাপক সাড়া ফেলে।সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর প্রতিদিন শত শত মানুষ এখানে ভিড় জমাতে থাকেন। ক্রমবর্ধমান চাহিদার কারণে অল্প সময়েই হোটেলটির দুটি শাখা চালু করা হয়। পরে ভাড়া দোকানে বড় পরিসরে ব্যবসা শুরু করেন লাকী আক্তার।শুরুর দিকে ছোট জায়গায় দুটি টেবিলে একসঙ্গে ১০-১২ জন বসে খেতে পারতেন। অনেককেই বাইরে অপেক্ষা করতে হতো। লাকী আক্তার নিজে খাবার পরিবেশন করতেন এবং তার স্বামী কাদির মিয়া রান্না ও অন্যান্য কাজে সহায়তা করতেন। অতিরিক্ত ক্রেতার চাপ সামলাতে গিয়ে তাদের হিমশিম খেতে হতো। সর্বশেষ তিনজন কর্মচারী দিয়ে হোটেলটি পরিচালনা করা হচ্ছিল।তবে গত শুক্রবার (১৭ এপ্রিল) হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লাকী আক্তার জানান, তিনি আর হোটেলটি চালাবেন না। এতে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়—কেন হঠাৎ বন্ধ হয়ে গেল জনপ্রিয় এই হোটেলটি।একজন ক্রেতা আরিফুল ইসলাম বলেন, পাকুন্দিয়ায় গেলে প্রায়ই এখানে খেতাম। হঠাৎ বন্ধ দেখে খুব খারাপ লেগেছে। আবার চালু হলে অনেকের উপকার হবে।হোটেল মালিক লাকী আক্তার জানান, শুরু থেকেই ভালো সাড়া পেয়েছি। প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০ জন ক্রেতা আসতেন এবং দৈনিক ৭ থেকে ৮ হাজার টাকা আয় হতো। আমার ব্যবসা ভালো চলতে দেখে স্থানীয় মোবারক নামে এক প্রভাবশালী ব্যক্তি আমার দোকানের সামনে আরেকটি দোকান দেন এবং আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালান। এতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি তাই হোটেলটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।অন্যদিকে অভিযুক্ত মোবারক অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এমন কিছু করিনি। শুনেছি, কর্মচারীদের বেতন দিতে না পারায় তিনি নিজেই হোটেল বন্ধ করেছেন।এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বলেন, হোটেলটি বন্ধ হওয়ার প্রকৃত কারণ সম্পর্কে আমি বিস্তারিত জানতে পেরেছি। ওই নারী নিজে আমার কাছে এসে বিষয়টি জানালে, আমি তাকে আশ্বস্ত করি এবং আমার পূর্বনির্ধারিত কাজ শেষে পিআইও সহ সরেজমিনে পরিদর্শনে যাই। ​সেখানে গিয়ে পাশের দোকানের পক্ষ থেকে করা অভিযোগগুলো যাচাই করি, তবে সেগুলোর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।তিনি আরও বলেন, হোটেলটি পুনরায় চালু করার জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছি। তবে তিনি জানিয়েছেন যে, তিনি আর হোটেলটি চালাতে ইচ্ছুক নন। যদিও কী কারণে তিনি এই অনাগ্রহ প্রকাশ করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক
৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেনসহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের Read more

জামায়াত আমিরের জন্য দোয়া চাইলেন সারজিস আলম
জামায়াত আমিরের জন্য দোয়া চাইলেন সারজিস আলম

জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই দুইবার ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে মঞ্চে বসেই বক্তব্য Read more

ইতিহাসে সর্বোচ্চ বেতন-ভাতা ইলন মাস্কের, কত কোটি ডলার?
ইতিহাসে সর্বোচ্চ বেতন-ভাতা ইলন মাস্কের, কত কোটি ডলার?

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য প্রস্তাবিত প্রায় ১ লাখ কোটি মার্কিন ডলার মূল্যের বিশাল বেতন-ভাতা প্যাকেজ অনুমোদন করেছে কোম্পানির Read more

আপনার বোনকে বিহারে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পাঠাবো, মোদিকে ওয়াইসি
আপনার বোনকে বিহারে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পাঠাবো, মোদিকে ওয়াইসি

ভারতের বিহার রাজ্যে অক্টোবর‑নভেম্বর মাসে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। এই উত্তাপের একটি নতুন মাত্রা আনল ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যু। Read more

আমতলীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩৫ লাখ টাকার ক্ষতি
আমতলীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩৫ লাখ টাকার ক্ষতি

বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকায় অবস্থিত মায়ের দোয়া কটন মিলস-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে মিলটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে মিল Read more

কাজীপুরে শিশু ধর্ষণে অভিযুক্ত মিনুর আদালতে আত্মসমর্পণ
কাজীপুরে শিশু ধর্ষণে অভিযুক্ত মিনুর আদালতে আত্মসমর্পণ

সিরাজগঞ্জের কাজীপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আব্দুল মজিদ মিনু (২৬) বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার (৪ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন