সিলেটে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৬৭৪ জন পরীক্ষার্থী।মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে এসব তথ্য জানিয়েছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিছ ইয়াছমিন।তিনি জানান, সিলেটে এবছর এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ৮৯ হাজার ৬৪৩ জন। এর মধ্যে মাধ্যমিক ও  উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের অধিনে ২২৫ কেন্দ্রে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় ৭০ হাজার ৩৮৪ জন পরীক্ষার্থী ছিল। প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৬৯ হাজার ৭১০ জন। অনুপস্থিত ছিলেন ৬৭৪ জন।সিলেট জেলায় ৯৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ২৮ হাজার ৬২৫ জন। এরমধ্যে প্রথম দিনে উপস্থিত ছিলেন ২৮ হাজার ৩৮৪ জন। অনুপস্থিত ছিলেন ২৪১ জন।হবিগঞ্জ জেলায় ৪৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১২ হাজার ৩৯৫ জন। প্রথম দিনে উপস্থিত ছিলেন ১২ হাজার ২৫০ জন। অনুপস্থিত ১৪৫ জন।মৌলভীবাজারে মোট ৩৭টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১৫ হাজার ৬৭ জন। প্রথম দিনে উপস্থিত ছিলেন ১৪ হাজার ৯৪৯ জন। অনুপস্থিত ১১৮ জন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজযাত্রীদের বাসে হামলা চালালো ইসরায়েল
হজযাত্রীদের বাসে হামলা চালালো ইসরায়েল

ফিলিস্তিনের পশ্চিমতীরে হজযাত্রী বহনকারী বাসে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। গত শনিবার (৩১ মে) জেনিনের বিভিন্ন জায়গায় রেইড দেয় ইসরায়েলি সেনারা। Read more

মুখ থুবড়ে পড়েছে টেলিফোন এক্সচেঞ্জের কার্যক্রম
মুখ থুবড়ে পড়েছে টেলিফোন এক্সচেঞ্জের কার্যক্রম

যখন মোবাইল ছিল না তখন দূর-দূরান্তে অবস্থানরত আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলার একমাত্র মাধ্যম ছিল টেলিফোন। সময়ের ব্যবধানে মোবাইল সহজলভ্য হওয়ায় Read more

৩ সপ্তাহ পর নতুন সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়
৩ সপ্তাহ পর নতুন সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন সচিবের গুরুত্বপূর্ণ পদটি ৩ সপ্তাহ শূন্য থাকার পর মো. এহছানুল হককে সেই দায়িত্ব দিল অন্তর্বর্তী সরকার। জ্যেষ্ঠ সচিব পদমর্যাদার Read more

আংশিকভাবে খুলেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত, বাণিজ্য পুনরায় শুরু
আংশিকভাবে খুলেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত, বাণিজ্য পুনরায় শুরু

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চামান–স্পিন বোলদাক সীমান্ত বাণিজ্যের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে বলে দেশটির সরকারি সূত্রে সোমবার নিশ্চিত করেছে। Read more

নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পষ্টে কিশোরীর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পষ্টে কিশোরীর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুথী খাতুন (১০) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বনপাড়া Read more

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের উপস্থিতিতে বিলম্ব, সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের উপস্থিতিতে বিলম্ব, সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের উপস্থিতিতে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের পূর্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন