বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকায় অবস্থিত মায়ের দোয়া কটন মিলস-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে মিলটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে মিল মালিক বশির খাঁনের প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। বারবার তুলার মিলে আগুন লাগার ঘটনায় আশপাশের লোকজনের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী লোকালয় থেকে তুলার মিল অপসারণের দাবি জানিয়েছেন।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ করে মিলটিতে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং মিলের ভেতরে থাকা মেশিন ও তুলাসহ সব মালামাল পুড়ে যায়।খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে মিলের কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।ঘটনাস্থল পরিদর্শন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী সার্কেল) তারিকুল ইসলাম মাসুদ এবং আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন।স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, “রাত নয়টার দিকে আগুন জ্বলতে দেখে আমরা ফায়ার সার্ভিসে খবর দিই। কিন্তু আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। লোকালয়ের ভেতরে তুলার মিল থাকায় আমরা সব সময় আতঙ্কে থাকি। গত সাত বছরে কয়েকবার আগুন লেগেছে।”মিলের মেশিন চালক ফাহিমা বেগম বলেন, “মিলটি বন্ধ থাকায় কেউ উপস্থিত ছিল না। আগেও দু’বার বৈদ্যুতিক মিটার থেকে আগুন লেগেছিল। আমার ধারণা এবারও সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।মিল মালিক বশির খাঁন বলেন, আগুনে আমার সবকিছু পুড়ে গেছে। অন্তত ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমি একেবারে পথে বসে গেছি। নতুন করে মিল চালু করার মতো আর কিছু নেই।আমতলী ফায়ার সার্ভিসের লিডার মো. গোলাম মোস্তফা বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করা হয়েছে। মিলের ভেতরে ঝুট ও তুলা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুইটি ফায়ার ইউনিট কাজ করলেও কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত মিল মালিক আবেদন করলে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেলেও শিক্ষা-স্বাস্থ্যের অধিকার পায়নি: নাহিদ ইসলাম
কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেলেও শিক্ষা-স্বাস্থ্যের অধিকার পায়নি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে, কিন্তু তারা শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি। প্রিয় সংগ্রামী Read more

রামগতিতে শিশু ধর্ষণ চেষ্টায় মুয়াজ্জিন গ্রেফতার
রামগতিতে শিশু ধর্ষণ চেষ্টায় মুয়াজ্জিন গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগতিতে সাত বছর বয়সের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে স্থানীয় একটি জামে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে।বুধবার (২৩ এপ্রিল) বিকেলে Read more

বৃষ্টিতে রাজধানীর বাতাস আজ ‘সহনীয়’
বৃষ্টিতে রাজধানীর বাতাস আজ ‘সহনীয়’

বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বাতাসের মানের বেশ উন্নতি হয়েছে। বিশ্বে বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ২৫তম।সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক Read more

মধ্যপ্রাচ্যের ২ দেশে হামলা চালাল ইসরায়েল
মধ্যপ্রাচ্যের ২ দেশে হামলা চালাল ইসরায়েল

মধ্যপ্রাচ্যের ২ দেশ সিরিয়া ও লেবাননে একযোগে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১৫ জুলাই) এসব হামলা চালানো হয় সিরিয়ার সরকারি Read more

রাজনৈতিক সহিংসতার গবেষণা ভিত্তিক প্রতিবেদন প্রকাশ টিআইবির
রাজনৈতিক সহিংসতার গবেষণা ভিত্তিক প্রতিবেদন প্রকাশ টিআইবির

২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত দেশের রাজনীতিক অঙ্গনে ৪৭১টি সহিংস ঘটনা সংঘটিত হয়েছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন Read more

১৩ জানুয়ারি: নামাজের সময়সূচি
১৩ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৯ পৌষ ১৪৩২ বাংলা, ২৩ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন