জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই দুইবার ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে মঞ্চে বসেই বক্তব্য শেষ করেন তিনি।শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আয়োজিত জাতীয় সমাবেশে এই ঘটনা ঘটে।সমাবেশে বক্তব্য শুরুর কিছুক্ষণ পরই প্রথমবার ঢলে পড়েন জামায়াত আমির। তাৎক্ষণিকভাবে পাশে থাকা নেতাকর্মীরা তাকে সামলে নেন। কিছু সময়ের মধ্যে তিনি উঠে দাঁড়িয়ে বক্তব্য অব্যাহত রাখেন। তবে কিছুক্ষণ পর দ্বিতীয়বারের মতো ঢলে পড়েন তিনি। তখন মাইকে ঘোষণা দিয়ে সমাবেশে উপস্থিতদের শান্ত থাকার আহ্বান জানানো হয়। এরপর মঞ্চে বসে সংক্ষিপ্ত বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ধরে রাখেন।ঘটনার পর জামায়াত আমিরের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আল্লাহ জামায়াতে ইসলামীর সম্মানিত আমিরকে সুস্থতা ও নেক হায়াত দান করুন।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও মেয়াদ বাড়ল জাতীয় ঐক্যমত্য কমিশনের
আবারও মেয়াদ বাড়ল জাতীয় ঐক্যমত্য কমিশনের

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ Read more

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় Read more

আজ থেকে নোবেল পুরস্কার ঘোষণা শুরু
আজ থেকে নোবেল পুরস্কার ঘোষণা শুরু

চিকিৎসা শাস্ত্রে নোবেলজয়ীর নাম ঘোষণা সোমবার (৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বহুল-কাঙ্ক্ষিত নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। সুইডেনের রাজধানী স্টকহোম Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১০০, অনাহার-অপুষ্টিতে মৃত্যু ৮
গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১০০, অনাহার-অপুষ্টিতে মৃত্যু ৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই Read more

চাল কম দেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা
চাল কম দেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন