নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে ২০২৫ সালের পুরাতন সিলেবাসের প্রশ্নে ১৭৭ জন শিক্ষার্থীর বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।জানা যায়, সকাল ১০টায় কেন্দ্রের তিনটি কক্ষে মোট ১৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হয়। প্রশ্ন হাতে পাওয়ার পরই শিক্ষার্থীরা লক্ষ্য করে যে, তাদের দেওয়া প্রশ্নপত্র ২০২৫ সালের পুরাতন সিলেবাস অনুযায়ী প্রণীত।বিষয়টি দায়িত্বরত কর্মকর্তাদের জানানো হলেও তারা সমাধানের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেন। পরে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট পরীক্ষা নেওয়ার পর পুরাতন প্রশ্নপত্র প্রত্যাহার করে নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্ন সরবরাহ করা হয় এবং পুনরায় পরীক্ষা নেওয়া হয়।পরীক্ষার্থীদের অভিযোগ, অতিরিক্ত সময় দেওয়া হলেও কক্ষ পরিদর্শকরা নির্ধারিত সময়ের আগেই খাতা সংগ্রহ করেছেন।এ বিষয়ে জানা গেছে, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের দায়িত্বে ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সোনারগাঁও সার্কেলের কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান। তিনি থানা থেকে প্রশ্নপত্র বুঝে নিয়ে আসেন।বিক্ষুব্ধ অভিভাবকরা অভিযোগ করেন, কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকারের দায়িত্বহীনতার কারণে এ ঘটনা ঘটেছে। তারা বলেন, এ ঘটনার ফলে পরীক্ষার্থীদের ফলাফলে কোনো প্রভাব পড়লে এর দায়ভার কেন্দ্র সচিবকেই নিতে হবে।পরবর্তীতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে ২০২৬ সালের নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র সরবরাহ নিশ্চিত করেন। চেয়ারম্যানের অনুমোদনক্রমে পরীক্ষার্থীদের অতিরিক্ত ১ ঘণ্টা ৪০ মিনিট সময় প্রদান করা হয় এবং পরীক্ষা সম্পন্ন করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, ভুলবশত নতুন সিলেবাসের শিক্ষার্থীদের কাছে পুরাতন সিলেবাসের প্রশ্ন বিতরণ করা হয়েছিল। বিষয়টি জানতে পেরে দ্রুত ঢাকা শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করেছে।কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকার বলেন, এটি অনিচ্ছাকৃত ভুল ছিল। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করা হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৯তম শিক্ষক নিবন্ধনের শূন্যপদের তালিকা প্রকাশ
১৯তম শিক্ষক নিবন্ধনের শূন্যপদের তালিকা প্রকাশ

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের তালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ Read more

গাজায় শীতের দাপটে ৮ ফিলিস্তিনির মৃত্যু
গাজায় শীতের দাপটে ৮ ফিলিস্তিনির মৃত্যু

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের ধ্বংসাবশেষের মধ্যে নতুন বিপদ হিসেবে তীব্র শীত, প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া আঘাত হেনেছে। এতে অন্তত Read more

প্রতিরক্ষা চুক্তি সই করল যুক্তরাষ্ট্র-ভারত
প্রতিরক্ষা চুক্তি সই করল যুক্তরাষ্ট্র-ভারত

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছরের একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি সই হয়েছে। শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পর Read more

পদ থেকে সরে এসেছি, বিএনপি ছাড়িনি : মনির খান
পদ থেকে সরে এসেছি, বিএনপি ছাড়িনি : মনির খান

মনির খান। চলমান সময়ে সংগীতের বাইরেও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেখা যায় তাকে। পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় তিনি।বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন Read more

বাঘাইছড়িতে আশিকার মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা
বাঘাইছড়িতে আশিকার মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা

রাঙামাটির বাঘাইছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আশিকার মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) সকাল সাড়ে ১০ ঘটিকায় Read more

দেশের মাটিতে পা রাখলেন খালেদা জিয়া
দেশের মাটিতে পা রাখলেন খালেদা জিয়া

যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর দেশে ফিরলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।মঙ্গলবার (৬ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন