যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছরের একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি সই হয়েছে। শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এ তথ্য জানান মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।এই চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখবে বলে বিবেচনা করা হচ্ছে। এছাড়া দাবি করা হচ্ছে, এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য আদান-প্রদান ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার হবে। হেগসেথ জানিয়েছেন, চুক্তিটি দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা আরও ঘনিষ্ঠ করবে। দুই দেশের সামরিক অংশীদারিত্বকে নতুন মাত্রা দেবে।এ চুক্তির ফলে দিল্লির সঙ্গে সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলেও ইঙ্গিত দিয়েছেন পিট হেগসেথ। তিনি বলেন, নয়াদিল্লির সঙ্গে সামরিক সম্পর্ক ‘কখনও এতো শক্তিশালী ছিল না’। এই পদক্ষেপ স্পষ্ট করেছে, দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা কৌশলগত সহযোগিতায় প্রভাব ফেলেনি।ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘এ প্রতিরক্ষা কাঠামো স্বাক্ষরের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে…, আমি নিশ্চিত যে আপনার (হেগসেথ) নেতৃত্বে ভারত-মার্কিন সম্পর্ক আরও জোরদার হবে।’এদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা চলছে। যা দুই দেশের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সমঝোতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।সূত্র: ইকোনোমিকস টাইমস আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত
সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত

জেলার তাড়াশ উপজেলায় শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ১২টা থেকে শনিবার (০১ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত গড়ে ১৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। Read more

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে Read more

খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে ডাকাতির শিকার বিএনপি নেতারা
খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে ডাকাতির শিকার বিএনপি নেতারা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাওয়ার পথে ডাকাতির শিকার হয়েছেন উপজেলা বিএনপির Read more

আমাদের বহু স্রোত, কিন্তু মোহনা একটি—গণতান্ত্রিক বাংলাদেশ: আলী রীয়াজ
আমাদের বহু স্রোত, কিন্তু মোহনা একটি—গণতান্ত্রিক বাংলাদেশ: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, মত ও পথের পার্থক্য থাকলেও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। Read more

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা: মনপুরায় জেলেদের দীর্ঘশ্বাস, টিকে থাকাই দায়
ইলিশ শিকারে নিষেধাজ্ঞা: মনপুরায় জেলেদের দীর্ঘশ্বাস, টিকে থাকাই দায়

মা ইলিশ সংরক্ষণে সরকার ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদী ও বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের Read more

মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে যা জানাল বিসিসিআই
মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে যা জানাল বিসিসিআই

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন