হজযাত্রা শুরুর প্রথম চার দিনে বাংলাদেশ থেকে ১২ হাজার ৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত ৩৮টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেছেন। হজ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। সৌদিতে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি মাধ্যমে গিয়েছেন ২ হাজার ৮৭০ জন। আর বেসরকারি মাধ্যমে হজযাত্রী ১২ হাজার ৪২৩ জন।এয়ারলাইন্সভিত্তিক তথ্য অনুযায়ী, এই চার দিনে পরিচালিত হয়েছে মোট ৩৮ টি ফ্লাইট। এর মধ্যে  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৫টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ছয় হাজার ১৮৬ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৪৫৪ জন হজযাত্রী। ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে তিন হাজার ৬৫৩ জন হজযাত্রী।চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পেয়েছেন মোট ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনার দায়িত্বে রয়েছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং বাকি ৬৩০টি সমন্বয়কারী হিসেবে কাজ করছে।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটা ফটোগ্রাফারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
কুয়াকাটা ফটোগ্রাফারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের পেশাদার ফটোগ্রাফার সংগঠনের নেতাকর্মীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সৈকতে পর্যটকদের অটিজির Read more

আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল, যেভাবে রেজাল্ট জানবেন
আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল, যেভাবে রেজাল্ট জানবেন

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা Read more

চট্টগ্রামে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
চট্টগ্রামে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। নয়তলা ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।বৃহস্পতিবার Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের মুখে প্রশাসন অবশেষে সম্ভাব্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা Read more

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি
শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি

বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করা ৯৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ছয় মাসের বাস্তব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন