নোয়াখালীতে কারাগারে বসে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছেন মাহবুব এলাহী রাজিন (১৫) নামে এক শিক্ষার্থী। এ কিশোর কারাগারে বন্দি থেকেও সে অংশ নিচ্ছে গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায়।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয় তার এসএসসি পরীক্ষা।রাজিন নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা এবং একটি হত্যা মামলার আসামি হিসেবে গাজীপুর কিশোর সংশোধনী কেন্দ্রে থাকত।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিন মামলায় জড়িত হওয়ার পর প্রথমে তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। পরে তার আবেদন বিবেচনায় নিয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদান করেন। আদালতের বিশেষ অনুমতি সাপেক্ষে কারাগারের ভেতরেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তিনি নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার নির্ধারিত কেন্দ্র নোয়াখালী জিলা স্কুল হলেও নিরাপত্তা ও আইনি প্রক্রিয়ার কারণে কারাগারের ভেতরেই বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে। যা জিলা স্কুল কেন্দ্রের অধীনে পরিচালিত হচ্ছে।নোয়াখালী কারাগারের জেল সুপার আ. বারেক বলেন, গাজীপুর কিশোর সংশোধনী কেন্দ্রে থাকে হত্যা মামলার আসামি রাজন। শুধু মাত্র পরীক্ষা দেওয়ার জন্য তাকে এখানে আনা হয়েছে। বাকি পরীক্ষাগুলোও একই প্রক্রিয়ায় কারাগারের নেওয়া হবে।উল্লেখ্য, নোয়াখালী জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ৭৫টি কেন্দ্রে ৩৫ হাজার ৫০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে দাখিলে ৮ হাজার ৬৭১ জন এবং ভোকেশনালে ১ হাজার ৭২৩ জন পরীক্ষার্থী রয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি বিমান ভূপাতিত হয়েছে: ট্রাম্প
ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি বিমান ভূপাতিত হয়েছে: ট্রাম্প

কাশ্মিরের পেহেলগামে হামলার পর শুরু হওয়া সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি যুদ্ধবিমান গুলিতে ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শনিবার Read more

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে Read more

ইসরায়েলে বুলডোজার ও ৪৫০ কেজির বোমা বিক্রি বন্ধে যুক্তরাষ্ট্রের সিনেটে ভোটাভুটি
ইসরায়েলে বুলডোজার ও ৪৫০ কেজির বোমা বিক্রি বন্ধে যুক্তরাষ্ট্রের সিনেটে ভোটাভুটি

যুক্তরাষ্ট্রের সিনেটে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে বুলডোজার বিক্রি বন্ধ ও ১,০০০ পাউন্ড (৪৫০ কেজি) ওজনের বোমা বিক্রি বন্ধের প্রস্তাব উত্থাপিত Read more

ফুলপুরে পাখির বাচ্চা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
ফুলপুরে পাখির বাচ্চা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

গাছ থেকে ময়না পাখির বাচ্চা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল পড়ুয়া এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৩ জুলাই) Read more

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও Read more

ঈদের দিন কারাবন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার
ঈদের দিন কারাবন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার

পবিত্র ঈদুল ফিতরের দিন কারাগারগুলোও কাটে এক ভিন্ন আবহে। কারাবন্দিদের জন্য এ দিন আয়োজন করা হয় বিশেষ খাবারের। সম্প্রতি কারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন