পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের পেশাদার ফটোগ্রাফার সংগঠনের নেতাকর্মীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সৈকতে পর্যটকদের অটিজির মাধ্যমে ছবি ডেলিভারি ও স্টুডিও বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন না করলে এ কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফটোগ্রাফাররা।রবিবার (০১ জুন) সকাল ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ফটোগ্রাফারদের পক্ষে মোখলেছুর রহমান বাবু এই সিদ্ধান্ত জানিয়েছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈকতের ফটোগ্রাফার মোখলেছুর রহমান বাবু বলেন, কর্মীরা গত ৩১ মে বিকেলে পর্যটন হলিডে হোমসে ফটোগ্রাফারদের নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম সৈকতের ফটোগ্রাফারদের সৈকতে বসে পর্যটকদের মাঝে অটিজির মাধ্যমে সাথে সাথে ছবি ডেলিভারি দেওয়া ও স্টুডিও বন্ধের জন্য আগামী ৩ জুন পর্যন্ত তিন দিনের আল্টিমেটাম দেন। উপজেলা প্রশাসনের এ সিদ্ধান্ত অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সৈকতের ফটোগ্রাফাররা উপজেলা প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে আজ রবিবার সকাল থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। যতদিন পর্যন্ত উপজেলা প্রশাসন তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করবেন, ততদিন এ কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফটোগ্রাফাররা।সংবাদ সম্মেলনে উপস্থিত ফটোগ্রাফাররা জানান, তাদের নিজস্ব কোনো ক্যামেরা নেই। স্টুডিও থেকে ক্যামেরা নিয়ে তারা পর্যটকদের ছবি তুলে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রত্যেক ক্যামেরাম্যানের ৪০-৫০ হাজার টাকা দাদন নেওয়া আছে। তাদের নিজস্ব পুঁজি নেই। নতুন করে ডিজিটাল ক্যামেরা কেনার সামর্থ্য নেই। দাদন শোধ করার মতো অর্থ নেই তাদের।তারা আরো বলেন, সৈকতে ২২১ জন পেশাদার ফটোগ্রাফার ও ২৫টি স্টুডিও রয়েছে। উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সবাই বেকার হয়ে যাবে। ফটোগ্রাফারদের পরিবারের কথা চিন্তা না করে একতরফাভাবে এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা উপজেলা প্রশাসনের এহেন সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। খুব শীঘ্রই যাতে উপজেলা প্রশাসন সিদ্ধান্ত পরিবর্তন করে ফটোগ্রাফাররা আগের মতো ছবি তুলে জীবনযাপন করতে পারে, তার দাবি জানিয়েছেন। এসময় তারা ছবি তুলে পর্যটকদের তাৎক্ষণিক সরবরাহ করার অপকারিতা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।আয়োজিত সংবাদ সম্মেলনে এসময় শতাধিক ফটোগ্রাফার উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক বাবর আজম
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক বাবর আজম

আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার রেকর্ডকে সামনে রেখে বাবর আজম দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলতে নেমেছিলেন। সে জন্য মাত্র ৯ Read more

কানাডা যাওয়ার প্রলোভনে ১৯ লাখ টাকা নিল প্রতারক চক্র, গ্রেফতার ৪
কানাডা যাওয়ার প্রলোভনে ১৯ লাখ টাকা নিল প্রতারক চক্র, গ্রেফতার ৪

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন ভিসা প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে নীলফামারী পুলিশ সুপার Read more

বাড়ি সীমানা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
বাড়ি সীমানা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ির সীমানা বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত বৃদ্ধের নাম মো:নবিউল হক (৭৫)। সে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন