‎প্রতিটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে একজন করে ডাক্তার থাকার নিয়ম থাকলেও গত এক যুগ  ধরে রায়পুরের দুটি ইউনিয়নের দু’টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে কোনো ডাক্তার নেই। এতে খেটে খাওয়া সাধারণ রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আর এ কারণে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের অতিরিক্ত চাপ পড়ে।‎‎রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলার ১নং চরআবাবিল ইউনিয়নের হায়দারগঞ্জ বাজার এলাকায় একটি ও ৭নং বামনী ইউনিয়নের সাইচা গ্রামে অপর একটি উপ-স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এ উপ-স্বাস্থ্যকেন্দ্রে একজন করে ডাক্তারের পদ থাকলেও প্রায় ১১-১২ বছর ধরে এ পদগুলো খালি পড়ে আছে।তবে সাপ্তাহে একদিন এমবিবিএস ও বাকী ৫ দিন সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) দিয়ে রোগী দেখেন।‎বামনী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন মুন্সী বলেন, প্রায় ৩ থেকে ৪ বছর আগে একজন ডাক্তার এসে ৭ থেকে ৮টি রোগী দেখেছে। এরপর আর কোনো ডাক্তার এই কেন্দ্রে আসেনি। এতে এলাকার সাধারণ মানুষ কোনো ভালো চিকিৎসা পাচ্ছে না। সামান্য সমস্যাতেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে।‎হায়দরগঞ্জের কয়েকজন ব্যবসায়ী জানান, উপ-স্বাস্থ্য কেন্দ্রকে ঘিরে ৩টি ইউনিয়নের উদমারা, চরবংশী, খাশেরহাট, চরভৈরবী, চরআবাবিল, ঝাউডগী, হাওলাদার বাজার, আলগি বাজার, চরভাংগা, টমটম পুরান বেড়ী, জালিয়ার চর, শহর আলী মোড়, বিরমপুর ও চরভৈরবি ইউনিয়নের ৮৬ হাজার ৬৩৮ পরিবার, হায়দরগঞ্জ বাজারের ২’শ ব্যবসায়ী, প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও মেঘনা উপকূলীয় অঞ্চলের জেলে ও দিনমজুর চিকিৎসা সেবা নিয়ে থাকেন। কিন্তু গত ১০ বছর ডাক্তার না থাকায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।‎হায়দরগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মানস দে জানান, আমি এ কেন্দ্রে এক বছর আগে যোগদান করেছি। এমবিবিএস ডাক্তার ও ফার্মাসিস্ট না থাকায় তাদের দায়িত্ব আমাকে একাই পালন করতে হচ্ছে। এখানে প্রতিদিন গড়ে ৫০-৬০ জন রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। মেডিকেল অফিসার না থাকায়  অতিরিক্ত চাপ নিতে হচ্ছে।‎হায়দরগঞ্জ এলাকার বোরান হোসেন বলেন,হঠাৎ ঠাণ্ডা ও গরমের কারণে আমাদের পরিবারের দু’জন জ্বরে আক্রান্ত হয়ে স্বাস্থ্যকেন্দ্রে যান। সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও ডাক্তার না পেয়ে তারা চলে আসেন। পরে প্রায় ১২ কিলোমিটার দূরে রায়পুর সরকারি হাসপাতালে গিয়ে দুইশত টাকা খরচ করে চিকিৎসা নিয়েছেন।‎১ নং চরআবিল ইউনিয়নের চেয়ারম্যান জাফর উল্লাহ দুলাল  বলেন, ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রায়  এক যুগ ধরে কোনো ডাক্তার না থাকায় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে লোকজন।আমার ইউপি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ১০-১২ কিলোমিটার। তাই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে গ্রামের অনেকেই চিকিৎসা নিতে পারছে না।‎রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহরুল আলম বলেন,সাপ্তাহে একদিন এমবিবিএস ও বাকী ৫ দিন সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার(সেকমো) গিয়ে রোগী দেখেন।দু’টি উপ-স্বাস্থ কেন্দ্রের বিষয়ে অবগত আছি। এ বিষয়ে দু এক মাস পর পর  সিভিল সার্জনকে অবগত করে প্রতিবেদন পাঠানো হচ্ছে। ডাক্তার না থাকায় উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোর প্রভাব স্বাস্থ্য কমপ্লেক্সে বেশি পড়েছে। এতে হাসপাতালের যে ডাক্তার রয়েছে রোগীদের অতিরিক্ত চাপ পড়ছে তাদের উপর। প্রতিদিন ৪ থেকে ৫শ রোগী হচ্ছেহাসপাতালের বহির্বিভাগে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরের এক যুগ পূর্তিতে গোয়ালন্দ প্রেসক্লাবে আনন্দঘন আয়োজন
সময়ের কণ্ঠস্বরের এক যুগ পূর্তিতে গোয়ালন্দ প্রেসক্লাবে আনন্দঘন আয়োজন

রাজবাড়ীর গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এর এক যুগপূর্তি। শনিবার (১৪ জুন) Read more

বেনজির ভুট্টোর আকাঙ্ক্ষা, আইএসআই ও তালেবানের মধ্যে যেভাবে সম্পর্কের শুরু
বেনজির ভুট্টোর আকাঙ্ক্ষা, আইএসআই ও তালেবানের মধ্যে যেভাবে সম্পর্কের শুরু

প্রায় ৩০ বছর আগে পাকিস্তানে বেনজির ভুট্টোর শাসনের সময় সম্পর্ক তৈরি করা হয়েছিল ছিল দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই ও Read more

মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী
মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী

একজন মুসলিম নারীর মাথার নিকাব প্রকাশ্যে টান মেরে খুলে ফেলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক Read more

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাধ্য হয়ে মাভাবিপ্রবি প্রক্টরের পদত্যাগ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাধ্য হয়ে মাভাবিপ্রবি প্রক্টরের পদত্যাগ

‎গুরুতর অনিয়ম, অভিযুক্তদের রক্ষার অভিযোগ এবং প্রশাসনিক বিতর্কে জড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের টানা আন্দোলন ও চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন