কাশ্মিরের পেহেলগামে হামলার পর শুরু হওয়া সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি যুদ্ধবিমান গুলিতে ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শনিবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে নৈশভোজের সময় ট্রাম্প এ মন্তব্য করেন। তবে তিনি বলেননি, কোন পক্ষের কয়টি বিমান ধ্বংস হয়েছে।ডোনাল্ড ট্রাম্প জানান, “আমরা অনেক যুদ্ধ থামিয়েছি। আমি যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গর্বিত, তা হলো আমরা অনেক যুদ্ধ থামিয়েছি— গুরুতর সব যুদ্ধ, যা দীর্ঘদিন চলতে পারত।”তিনি বলেন, “আপনারা দেখেছেন ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছিল। আসলে বিমান গুলিতে ভূপাতিত হচ্ছিল। পাঁচটা, চারটা বা পাঁচটা, তবে আমার মনে হয় পাঁচটি বিমান গুলিতে ভূপাতিত হয়েছিল”। অবশ্য কোনপক্ষের কয়টি বিমান ধ্বংস হয়েছিল তা বিস্তারিত কিছু জানাননি তিনি।পাকিস্তান বলছে, ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মিরে হামলা চালানোর পর তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। তবে ভারত দাবি করে, তারা “কয়েকটি” পাকিস্তানি বিমান ভূপাতিত করেছে।তবে ভারতের একজন শীর্ষস্থানীয় জেনারেল সম্প্রতি বলেন, সংঘর্ষের প্রথম দিনে যুদ্ধবিমান হারিয়ে ক্ষতির মুখে পড়ার পর ভারত কৌশল বদলায় এবং যুদ্ধবিরতির আগেই পরিস্থিতিতে নিয়ন্ত্রণ আনে।এর আগে গত মে মাসের শুরুতে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তান ৫টি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করে বলে জানায় ইসলামাবাদ। এরপর দুই দেশ একে অপরের বিমানঘাঁটিতে হামলা চালায়। এরপর গত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ।পাকিস্তান দাবি করেছে, তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর পর তারা ২৬টি ভারতীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানে। অন্যদিকে, ভারত তাদের বিমান ভূপাতিত হওয়ার কথা অস্বীকার করেছে।ট্রাম্প অবশ্য বারবার দাবি করেছেন, তার হস্তক্ষেপেই পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকানো গেছে। এমনকি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূমিকাকেও তিনি কৃতিত্ব দিয়েছেন। তবে ভারত এসব দাবি অস্বীকার করে বলেছে, (যুদ্ধবিরতির বিষয়ে) তারা এককভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং ওয়াশিংটনের কোনও ভূমিকা ছিল না।ভারত বরাবরই বলে আসছে, ইসলামাবাদের সঙ্গে সব দ্বিপাক্ষিক ইস্যু সরাসরি ও বাইরের কোনও হস্তক্ষেপ ছাড়াই সমাধান করা উচিত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে
দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত Read more

প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী নওগাঁয়, বসলেন বিয়ের পিঁড়িতে
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী নওগাঁয়, বসলেন বিয়ের পিঁড়িতে

তাদের দেশ ভিন্ন। ভাষাও আলাদা। বড় হয়েছেন পৃথক সংস্কৃতিতে। এমন অনেক অমিল থাকা সত্ত্বেও এক হয়েছেন ভালোবাসার টানে। প্রথমে পরিচয় Read more

মির্জাপুরে অবৈধ মাটি কাটার দায়ে সাড়ে চার মাসে ৮০ লক্ষাধিক টাকা জরিমানা
মির্জাপুরে অবৈধ মাটি কাটার দায়ে সাড়ে চার মাসে ৮০ লক্ষাধিক টাকা জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে সাড়ে চার মাসে ৮০ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে Read more

ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬টি গাড়ি ভাঙচুর
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬টি গাড়ি ভাঙচুর

ফরিদপুর সদর উপজেলায় মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ১৬টি মাহেন্দ্র ভাঙচুরের পাশাপাশি চালকদের Read more

বাস উল্টে পড়ল পুকুরে, ৩ মাসের শিশু নিহত, আহত ২০
বাস উল্টে পড়ল পুকুরে, ৩ মাসের শিশু নিহত, আহত ২০

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ২০ Read more

জামায়াতের নিবন্ধন পুনর্বহালের নির্দেশ
জামায়াতের নিবন্ধন পুনর্বহালের নির্দেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন