গাছ থেকে ময়না পাখির বাচ্চা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল পড়ুয়া এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৩ জুলাই) সকাল পৌনে ৯টায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন।নিহত নাবিল খান (১২) উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের খালসাইদকোনা গ্রামের নাজমুল হাসান বাচ্চুর ছেলে। সে পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলপুর থেকে আসা ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনের সাথে কড়ই গাছে ময়না পাখি বাসা বানায়। ওই পাখির বাসা ভেঙে বাচ্চা আনতে নাবিল গাছের ওপরে উঠে। এসময় তার শরীরে বিদ্যুতিক তার লেগে গেলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। তার মাথার পিছনে এবং বাম পায়ের উরু পুড়ে যায় বলে জানা গেছে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি জানান, পাখির বাসা থেকে বাচ্চা বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার টিএলপিকে নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান
এবার টিএলপিকে নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান

পাকিস্তানের ক্ষমতাসীন সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দেশটির একটি সহিংস গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ইসরায়েলবিরোধী এক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচজন Read more

ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি আমরা: ভারতীয় সেনাপ্রধান
ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি আমরা: ভারতীয় সেনাপ্রধান

ভবিষ্যতের যুদ্ধের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এমন কথাই স্পষ্ট করে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আধুনিক Read more

এখন সময় বিএনপির: ফখরুল
এখন সময় বিএনপির: ফখরুল

স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সময় বিএনপির।আজ Read more

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বুধবার (১১ জুন) হালকা পতন লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সাম্প্রতিক বাণিজ্য আলোচনার ফলাফল Read more

আ.লীগের সঙ্গে আঁতাত মেনে নেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ
আ.লীগের সঙ্গে আঁতাত মেনে নেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 'কোনোভাবেই যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আপনাদের ৪ কোটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন