বলিউডের জনপ্রিয় তারকাজুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। সম্প্রতি অস্ট্রিয়ায় বরফঢাকা পরিবেশে তারা উদযাপন করেছেন নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী। মোমবাতির আলো আর রোমান্টিক আবহে কাটানো সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন আলিয়া।তবে বিদেশে উদযাপন শেষে দেশে ফিরেই ভিন্ন এক কারণে আলোচনায় এই অভিনেত্রী। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের বাইরে তাকে দেখা যায় পাপারাজ্জিদের ক্যামেরায়, যা ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।সেদিন আলিয়ার পরনে ছিল ঢিলেঢালা সাদা পোশাক। চুল ছিল কিছুটা এলোমেলো, তবে মুখে ছিল স্বাভাবিক হাসি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন ওঠে—তিনি কি আবার মা হতে যাচ্ছেন?  এরই মধ্যে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের দ্বিতীয় সন্তানের সুখবরও সামনে এসেছে। গোটা দেশ ও তারকাজগতে চলছে আনন্দ উদযাপন। দীপিকার ইনস্টাগ্রাম পোস্টে ‘হার্ট’ রিঅ্যাক্ট দিয়ে ভালোবাসা জানিয়েছেন আলিয়া ভাট।আলিয়ার পাশাপাশি আরও অনেক তারকাও দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন। ভূমি পেডনেকর ও সামান্থা রুথ প্রভুও শুভকামনা জানান। পরিণীতি চোপড়া লিখেছেন, “কনগ্র্যাটসসসসসস।”তবে নিজের মা হওয়ার গুঞ্জন নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি রণবীর বা আলিয়া।বর্তমানে আলিয়া ব্যস্ত আছেন সঞ্জয় লীলা বানসালির বড় বাজেটের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ, যেখানে তাঁর সহশিল্পী রণবীর কাপুর ও ভিকি কৌশল। এছাড়া তাঁর নতুন সিনেমা ‘আলফা’ আগামী ১০ জুলাই মুক্তির অপেক্ষায় রয়েছে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাউদকান্দিতে পারিবারিক কলহের জেরে যুবক নিহত
দাউদকান্দিতে পারিবারিক কলহের জেরে যুবক নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পারিবারিক কলহের জেরে কাইয়ুম মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা Read more

রিজার্ভ গত অর্থবছরের চেয়ে বেড়েছে ৬.৪১ বিলিয়ন ডলার
রিজার্ভ গত অর্থবছরের চেয়ে বেড়েছে ৬.৪১ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত অর্থবছরের (২০২৪-২০২৫) চেয়ে ৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার Read more

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

যশোরের চৌগাছায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রবিউল ইসলাম (৫০) নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) নিজ Read more

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার দিনগত রাতে সেলাঙ্গর রাজ্যের পেটালিং জায়ার মেন্টারি Read more

ভারতীয় নাম্বার থেকে হুমকি পেতেন হাদি! যা বললেন ফারুকী
ভারতীয় নাম্বার থেকে হুমকি পেতেন হাদি! যা বললেন ফারুকী

ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। শুক্রবার (১২ ডিসেম্বর) রিকশায় যাওয়ার পথে থামিয়ে তাকে গুলি করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন