সারা দেশের সাথে একযোগে আজ বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। যথারীতি সকাল দশটা থেকে টানা তিন ঘন্টা অথাৎ দুপুর ১টায় শেষ হবে।বরিশাল শিক্ষাবোর্ডে অধিনে এবছর মোট পরীক্ষার্থী ৮১ হাজার ৮৩১জন। পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪জন এবং ছাত্রী ৪৩ হাজার ৮৮৭ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৬২ হাজার ৯ জন এবং অনিয়মিত ২১৬ জন।এদিকে পরীক্ষার প্রস্তুতি থাকলেও কেন্দ্রগুলোতে বিদ্যুৎ না থাকায় তীব্র অভিযোগ অভিভাবকদের।নিরাপত্তার নামে কোমলমতি শিশুদের শরীর তল্লাশি করা ও কড়া নিয়মের কারণে পরীক্ষার বিষয় নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন অভিভাবকরা।পরীক্ষা সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ, মোবাইল ফোনসহ যে কোন ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ না করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের অবস্থাও ভালো না, নেপালের মতো হতে পারে: শিবসেনা এমপি
ভারতের অবস্থাও ভালো না, নেপালের মতো হতে পারে: শিবসেনা এমপি

নেপালে ব্যাপক দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়ায় সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছে দেশটির ছাত্র-জনতা। এতে করে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন Read more

চাঁদাবাজি ও ভাঙচুর মামলায় আঙ্গারপাড়া যুবলীগ নেতা আটক
চাঁদাবাজি ও ভাঙচুর মামলায় আঙ্গারপাড়া যুবলীগ নেতা আটক

দিনাজপুরের খানসামা উপজেলার ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু বকর সিদ্দিক বক্কসকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার Read more

নিম্নচাপের প্রভাবে গলাচিপায় বেড়িবাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত
নিম্নচাপের প্রভাবে গলাচিপায় বেড়িবাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

গভীর নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে গলাচিপা উপজেলায় বুধবার রাত থেকে টানা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। সঙ্গে বইছে দমকা হাওয়া। Read more

যুক্তরাজ্যে ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি
যুক্তরাজ্যে ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

যুক্তরাজ্যের ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি হয়েছে। চুরি হওয়া এসব শিল্পকর্মগুলো যুক্তরাজ্যের রাজপরিবার, ব্রিটিশ সাম্রাজ্য এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর Read more

নিখোঁজের ১৯ দিন পর অষ্টম শ্রেণির ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার
নিখোঁজের ১৯ দিন পর অষ্টম শ্রেণির ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৯ দিন পর এক অষ্টম শ্রেণির ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন