ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। শুক্রবার (১২ ডিসেম্বর) রিকশায় যাওয়ার পথে থামিয়ে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।এবার এ নিয়ে কথা বললেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে ফারুকী বলেন, গণহত্যার দায়ে কনভিকটেড (সাজাপ্রাপ্ত) হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরেই। আর আজকে গুলিবিদ্ধ হলো ওসমান হাদি। এর আগে হাদি বহুবার ভারতীয় নাম্বার থেকে খুনের হুমকি পেয়েছেন। তিনি লেখেন, আমরা এখনও নিশ্চিত জানি না, কে বা কারা এটা ঘটিয়েছে। যারাই ঘটাক এটার মূল‍্য তাদের দিতে হবে। গেট ওয়েল সুন, হাদি। গোটা দেশ তোমার সুস্থতার প্রার্থনায়। ওরা জানে না বিপ্লবীদের শেষ করা যায় না।এদিকে, ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে বৈশাখের আগেই ইলিশের বাজারে আগুন
রাজশাহীতে বৈশাখের আগেই ইলিশের বাজারে আগুন

বাঙালির পহেলা বৈশাখ মানেই পান্তা-ইলিশের আয়োজন। দুয়ারে কড়া নাড়ছে নববর্ষ, কিন্তু রাজশাহীর বাজারে ইলিশের দাম সাধারণ মানুষের আনন্দকে অনেকটা ফিকে Read more

শশুরবাড়িতে গিয়ে নিখোঁজ, দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ
শশুরবাড়িতে গিয়ে নিখোঁজ, দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ

শশুরবাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে ভাসমান অবস্থায় জাহিদ হাসান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) Read more

আবারও লাগামহীন নিত্যপণ্যের বাজার
আবারও লাগামহীন নিত্যপণ্যের বাজার

বাজারে সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বেড়েছে। অধিকাংশ সবজির দাম এখন ৮০ টাকার ওপরে। সবজির দাম চড়া থাকায় অস্বস্তি বেড়েছে Read more

সারা দেশের জেলা-উপজেলায় জামায়াতের বিক্ষোভ
সারা দেশের জেলা-উপজেলায় জামায়াতের বিক্ষোভ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিসময় থাকতে জামায়াতের ঘোষিত পাঁচ দফা গণদাবি মেনে নিন, অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায় করা হবে। শুক্রবার Read more

টিভি ভবনে হামলা, ক্যামেরার সামনেই দৌড় দিলেন উপস্থাপিকা
টিভি ভবনে হামলা, ক্যামেরার সামনেই দৌড় দিলেন উপস্থাপিকা

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার সময় সম্প্রচারে থাকা এক নারী উপস্থাপিকা ক্যামেরার সামনেই আতঙ্কিত হয়ে দৌড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন