কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পারিবারিক কলহের জেরে কাইয়ুম মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা করার অভিযোগ তুলেছে। শনিবার (২৬ এপ্রিল) ভোর ১টার দিকে উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা কলনীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাইয়ুম উপজেলার দৌলতপুর গ্রামের জালাল উদ্দিন মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও এক সন্তান নিয়ে শ্বশুরবাড়ির পাশে বসবাস করতেন।পরিবারের সদস্যদের ভাষ্য, প্রায় ১১ বছর আগে কাইয়ুমের বিয়ে হয় চক্রতলা কলনীপাড়া গ্রামের মৃত নূরু মিয়ার মেয়ে আঁখি আক্তারের সঙ্গে। বিয়ের কয়েক বছর পর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়। ছেলের সংসার টিকিয়ে রাখতে বাবা জালাল উদ্দিন এক লাখ ৯০ হাজার টাকা দিয়ে কাইয়ুমকে আলাদা করে দেন। এরপর থেকে কাইয়ুম স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়ির পাশেই বসবাস করতেন।নিহতের বাবা জালাল উদ্দিন বলেন, “ছেলেকে আলাদা করে দেওয়ার পর থেকে তার সঙ্গে আমাদের তেমন যোগাযোগ ছিল না। তবে মাঝেমধ্যে শুনতাম, ঝগড়াঝাটির সময় আঁখির বড় ভাই তাজুল ইসলাম ও মামা আবুল হোসেন আমার ছেলেকে মারধর করত।”তিনি আরও বলেন, “শনিবার ভোরে বড় মেয়ে ফোন করে জানায়, কাইয়ুম গলায় ফাঁস দিয়েছে। ছুটে গিয়ে দেখি, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় ফাঁসের কোনো দাগ ছিল না। আমরা নিশ্চিত, আঁখি, তার ভাই ও মামা মিলে কাইয়ুমকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”ঘটনার পর থেকে অভিযুক্ত আঁখি আক্তার, তার বড় ভাই তাজুল ইসলাম ও মামা আবুল হোসেন পলাতক বলে জানান স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, কাইয়ুমের মৃত্যুর পরই তারা বাড়ি ছেড়ে পালিয়ে যান।দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনে। সুরতহাল প্রতিবেদনে গলায় কোনো ফাঁসের দাগ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: উপদেষ্টা বিধান রঞ্জন
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: উপদেষ্টা বিধান রঞ্জন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের প্রাথমিক শিক্ষার উপর দিয়ে অনেক ঝড়ঝাপ্টা Read more

দুয়ের জোড়া গোলে কলম্বিয়াকে হারাল ফ্রান্স
দুয়ের জোড়া গোলে কলম্বিয়াকে হারাল ফ্রান্স

ব্রাজিলের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় প্রীতি ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয় ফ্রান্স। যেখানে পুরো একাদশই বদলে ফেলেন কোচ দিদিয়ের Read more

বাঘায় দেড় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
বাঘায় দেড় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রাজশাহীর বাঘা সীমান্ত থেকে মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে ১৫৬ কেজি ওজনের একটি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি জরুরি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারে Read more

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী
আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ সোমবার (১৯ জানুয়ারি)। তিনি ছিলেন বাংলাদেশের সপ্তম Read more

শ্রীলঙ্কায় বিরোধীদলীয় রাজনীতিবিদকে গুলি করে হত্যা
শ্রীলঙ্কায় বিরোধীদলীয় রাজনীতিবিদকে গুলি করে হত্যা

শ্রীলঙ্কার বিরোধীদলীয় এক রাজনীতিবিদকে তার নিজ কার্যালয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) এক বন্দুকধারীর ছোড়া গুলিতে ওই Read more

‘মৌলিক সংস্কার ছাড়া ভোট হলে যারা ক্ষমতায় যাবে তারাও দানবে পরিণত হবে’
‘মৌলিক সংস্কার ছাড়া ভোট হলে যারা ক্ষমতায় যাবে তারাও দানবে পরিণত হবে’

জুলাই প্রক্লেমেশন এবং জাতীয় সনদ এক নয় উল্লেখ করে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, কাজ চলছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন