জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের মেয়ে নাদিয়া পাঠান পাপন। তাকে অভিনন্দন জানিয়ে স্থানীয় এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) নেতার ফেসবুক স্ট্যাটাসের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।সোমবার (২০ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত ৩৬ জনের তালিকায় তার নাম প্রকাশিত হয়। তালিকায় নাদিয়ার নাম রয়েছে ৩২ নাম্বারে।নাদিয়া পাঠান পাপন উপজেলার চান্দুরা গ্রামের মরহুম আনোয়ার হোসেন ও জেলা পরিষদের সাবেক সদস্য ও বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দা নাখলু আক্তারের মেয়ে।নাদিয়া পাঠান পাপন বিজয়নগর উপজেলার দাউদপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ শিক্ষা লাভ করেন।খোঁজ নিয়ে জানা গেছে, ২০০০ সাল থেকেই তিনি চান্দুরা ইউনিয়ন ছাত্রদলের সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে পড়ার সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রীও। বর্তমান বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত আওয়ামী সরকারের সময় তিনি প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন। বারবার পুলিশ ও ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন।এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা ফেসবুকে পোস্টে লিখেন, ‘রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। মা সৈয়দা নাখলু আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক লীগের সাবেক ‘সহ-সভাপতি’,  বিজয়নগর উপজেলা  মহিলা আওয়ামী লীগের সাবেক  সভাপতি, বিজয়নগর উপজেলা  আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিজয়নগর উপজেলা পরিষদের আওয়ামী লীগ সমর্থিত  দলীয় ভাইস-চেয়ারম্যান, জেলা পরিষদের আওয়ামী লীগ সমর্থিত সদস্য। কিন্তু উনার মেয়ে নাদিয়া পাঠান পাপন বর্তমানে  বিএনপির সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য মনোনীত হয়েছে! বিজয়নগর উপজেলার মানুষ এতটায় ভাগ্যবান যে উপজেলা হিসেবে দুইজন নির্বাচিত ও একজন মনোনীতসহ মোট তিনজন মাননীয় সংসদ সদস্য পেয়েছি! যাই কিছুই হউক বিজয়নগরের সন্তান হওয়ার কারণে দলমতের ঊর্ধ্বে উঠে মনোনীত সংরক্ষিত মহিলা মাননীয় জাতীয় সংসদ সদস্যকে  অভিনন্দন ও শুভেচ্ছা।’তাছাড়া বিজয়নগরের সন্তান হিসেবে দলমতের ঊর্ধ্বে উঠে অনেকেই নাদিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার প্রসঙ্গে নাদিয়া গণমাধ্যমকে বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাসসহ অসংখ্য মামলা হামলার স্বীকারের সময় তো কেউ এ সব প্রশ্ন করেনি? প্রধানমন্ত্রী যাচাই-বাছাই করেই মনোনয়ন দিয়েছেন। এখন এসব নিয়ে চিন্তা করার সময় নেই। এখন তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ৩১ দফা বাস্তবায়ন করায় প্রধান কাজ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব স্বপ্ন দেখা দিবস আজ
বিশ্ব স্বপ্ন দেখা দিবস আজ

পৃথিবীতে এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না, যে কখনো সফল হওয়ার স্বপ্ন দেখে না। আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, কারণে-অকারণে Read more

বাঘায় গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা
বাঘায় গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা

রাজশাহীর বাঘা উপজেলায় আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর আয়োজনে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক গণমাধ্যম কর্মীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার Read more

লজ্জ্বার ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশ, ‘শিক্ষানবিশকাল’ শেষ হবে কবে?
লজ্জ্বার ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশ, ‘শিক্ষানবিশকাল’ শেষ হবে কবে?

আবুধাবিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করেছে আফগানিস্তান। প্রথম দুই ম্যাচে বাজে পারফরম্যান্সে হারের পর সিরিজের তৃতীয় ও শেষ Read more

হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শহীদ পরিবারের মানববন্ধন
হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শহীদ পরিবারের মানববন্ধন

ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছেন শহীদ ও নির্যাতিত পরিবারের সদস্যরা। রোববার (২২ জুন) Read more

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার  প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জ জেলা শাখার Read more

পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা
পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন