টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকার এরই মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-কে বিশ্বমানের সংস্থা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকীকরণের একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে তা উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ প্রক্রিয়াকে আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে।আজ ২০ অক্টোবর, বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। বাণীতে তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো এবারও বাংলাদেশে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হচ্ছে’ জেনে আনন্দিত।এবার ২০ অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস একযোগে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘ড্রাইভিং চেঞ্জ উইথ কোয়ালিটি স্ট্যাটিসটিক্স অ্যান্ড ডাটা ফর এভরিওয়ান’ যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, ‘তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, উপাত্তের সর্বজনীন প্রাপ্যতা ও মানসম্মত উপাত্তের ব্যবহার দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং উন্নয়নকে আরও জনমুখী করে তুলবে।’দেশের সব নীতিনির্ধারক, সিদ্ধান্ত গ্রহণকারী, পরিকল্পনাবিদ, গবেষক, পরিসংখ্যানবিদ ও তথ্য ব্যবহারকারীদের সম্মিলিত প্রয়াসে ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান ও উপাত্ত’ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।তিনি বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন
রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন

আইপিএল নিলামের মঞ্চে শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ঘিরে দলগুলোর আগ্রহ যে বড় ধরনের দরযুদ্ধে রূপ Read more

অকালবৃদ্ধি ঠেকাতে নতুন আশার আলো জাগাল মার্কিন গবেষণা
অকালবৃদ্ধি ঠেকাতে নতুন আশার আলো জাগাল মার্কিন গবেষণা

বয়স শুধু মুখের বলিরেখায় নয়, ধরা পড়ে জিনের গঠনে- এমনটাই বলছেন গবেষকরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডার-এর একদল বিজ্ঞানী Read more

এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির
এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। Read more

সাবেক ডিএমপি কমিশনারের অবৈধভাবে দখলে থাকা জমি উদ্ধার করল আদালত
সাবেক ডিএমপি কমিশনারের অবৈধভাবে দখলে থাকা জমি উদ্ধার করল আদালত

ঘুষ-দুর্নীতিতে আলোচিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাক-ঢোল পিটিয়ে প্রায় একযুগ পর জমির Read more

ইরানের হামলায় বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর
ইরানের হামলায় বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি ড্রোন হামলার জেরে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দুবাইয়ের স্থানীয় সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন