গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জ জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।রবিবার (৪মে) রাতে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একেই স্থানে এসে শেষ হয়।এ সময় ‘’আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‌‘আওয়ামী লীগের বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন’, ‌‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ‘হাসনাতের রক্ত বৃথা যেতে দেব না’, ‘জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, অ্যাকশন অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।বিক্ষোভকারীরা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবি জানান।উল্লেখ, এর আগে রোববার সন্ধ্যায় গাজীপুরের সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়িবহর জ্যামে আটকে পড়ে। এসময় ৪-৫টি মোটরসাইকেলে এসে তার গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় হাসনাত হাতে আঘাতপ্রাপ্ত হন এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়। খবর পেয়ে স্থানীয় পুলিশ বিস্তারিত জেনে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজের ২০০ বিলিয়ন ডলারের বেশিরভাগই আফ্রিকায় দান করবেন বিল গেটস
নিজের ২০০ বিলিয়ন ডলারের বেশিরভাগই আফ্রিকায় দান করবেন বিল গেটস

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন তার সম্পদের বেশিরভাগই আগামী ২০ বছরে আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতের সেবার উন্নয়নে ব্যয় করা Read more

ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান
ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান

দেশে ফিরতে লন্ডনের বাংলাদেশ হাইক‌মিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একটি কূটনৈতিক Read more

পাঁচ বন্ধুর ইচ্ছা পূরণে ৮ কেজির দুটি সিঙ্গারা, এলাকায় চাঞ্চল্য
পাঁচ বন্ধুর ইচ্ছা পূরণে ৮ কেজির দুটি সিঙ্গারা, এলাকায় চাঞ্চল্য

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাঁচ বন্ধুর ইচ্ছা পূরণ করতে বানানো হয়েছে ৮ কেজি ওজনের দুটি সিঙ্গারা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।রবিবার Read more

খানসামা হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, দুর্ভোগে সাধারণ মানুষ
খানসামা হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, দুর্ভোগে সাধারণ মানুষ

দিনাজপুরের খানসামা উপজেলায় গত এক বছরের বেশি সময় ধরে জলাতঙ্ক (রেবিস) রোগ প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ Read more

অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশী এক কিশোরকে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ
অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশী এক কিশোরকে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আল আমিন নামের ষোল বছর বয়সি এক কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট Read more

সকালে সমাবেশ, জুমার পর জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন
সকালে সমাবেশ, জুমার পর জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন

আবাসনসহ ৩ দফা দাবি আদায়ে আজ সমাবেশ ও গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন