যশোরের শার্শায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা সাইদুজ্জামান সাঈদ বাদী হয়ে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি গ্রহণের দুই ঘন্টা মধ্যে আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার(১৩ এপ্রিল) উপজেলার গাতিপাড়া (গুচ্ছগ্রাম) এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও শিশুটির স্বজনেরা জানান, শিশুটি স্থানীয় নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। প্রতিবেশী হওয়ার সুবাদে সে অভিযুক্ত বাবুল গাজী (৫৫) কে ‘মামা’ বলে সম্বোধন করত এবং মাঝে মাঝে তাদের বাড়িতে যাতায়াত করত। সোমবার দুপুর অনুমান দুইটার দিকে বাবুল গাজী মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার বসতঘরের শয়নকক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে খাটের উপর শুয়ে কার্টুন দেখার একপর্যায়ে বাবুল গাজী শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির কান্নাকাটির এক পর্যায়ে বিষয়টি জানাজানি হয়। পরে শিশুটির পিতা থানায় একটি অভিযোগ দায়ের করেন। শার্শা থানা পুলিশ অভিযোগটি গ্রহণের দুই ঘন্টায় আসামী বাবুল গাজীকে গ্রেপ্তার করে।এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্ত বাবুল গাজীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। আসামী বাবুল গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইফোন ১৭: যেসব ফিচার নতুন হয়েও যেনো পুরোনো
আইফোন ১৭: যেসব ফিচার নতুন হয়েও যেনো পুরোনো

কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসতে চলেছে আইফোন ১৭। আইফোন প্রেমীদের মাঝে ইতোমধ্যেই বেশ কৌতূহল জাগিয়েছে মডেলটি। টেক জায়ান্ট অ্যাপলের নতুন Read more

উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি
উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি

উমরা পালন একটি ফজিলতপূর্ণ বিশেষ ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সঙ্গে নতুন করে বান্দার সম্পর্ক তৈরি হয় এবং গুনাহ থেকে ক্ষমা Read more

ভারতের দিল্লিতে ভয়াবহ আগুন
ভারতের দিল্লিতে ভয়াবহ আগুন

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণে অবস্থিত দিল্লি হাট নামে জনপ্রিয় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টা Read more

অস্থির সময়ে স্বর্ণে বিনিয়োগ কি বুদ্ধিমানের কাজ?
অস্থির সময়ে স্বর্ণে বিনিয়োগ কি বুদ্ধিমানের কাজ?

আর্থিক সংকট বা অস্থির সময়ে প্রথাগতভাবেই এই মূল্যবান ধাতুটিকে নির্ভরযোগ্য ও দৃশ্যমান সম্পদ হিসেবে দেখা হয়। কিন্তু স্বর্ণ কি সত্যিই Read more

পহেলগামের পর্যটন পার্কে সেদিন কেমন ছিল নিরাপত্তা ব্যবস্থা?
পহেলগামের পর্যটন পার্কে সেদিন কেমন ছিল নিরাপত্তা ব্যবস্থা?

স্থানীয় মানুষ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিবিসি জানতে পেরেছে হামলার দিনে শুধু নয়, কোনো সময়েই বৈসরণের পার্কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন