বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা- বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, দেশের দিকে শক্তিশালী বৃষ্টি বলয় আসছে। সোমবার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তারা এ তথ্য জানায়।অবজারভেশন টিম জানায়, সম্ভাব্য ২৬/২৭ এপ্রিল থেকে ৭/৮ মে পর্যন্ত পর্যায়ক্রমে সারা দেশে বৃষ্টি বলয় সক্রিয় হতে পারে। সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে সিলেট বিভাগের জেলাগুলোতে।এছাড়া ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি বলয় অধিক সক্রিয় হতে পারে। অন্যদিকে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি মাত্রায় সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।এ সময় সিলেট বিভাগের জেলাগুলোতে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এর সঙ্গে তীব্র বজ্রপাতও হতে পারে।তবে বৃষ্টি বলয় সক্রিয় হওয়ার আগে, আগামী ২৫/২৬ এপ্রিল পর্যন্ত দেশের বেশ কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিরাজ করতে পারে।এফএস
Source: সময়ের কন্ঠস্বর
